News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত বিপন্মুক্ত মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার গুরুতর অসুস্থ শিশু
Image

আপাতত বিপন্মুক্ত মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার গুরুতর অসুস্থ শিশু

ইন্দোর, ৩০ জুন (হি.স.) : আপাতত বিপন্মুক্ত হলেও যন্ত্রণায় কাতরাচ্ছে মধ্যপ্রদেশের মন্দসৌরে স্কুল থেকে ফেরার পথে গণধর্ষণ এবং নৃশংস অত্যাচারের ঘটনায় গুরুতর অসুস্থ শিশু | শনিবার ইন্দোরের মহারাজা যশবন্তরাও হোলকর (এমওয়াই) হাসপাতালে চিকিত্সা চলছে আট বছরের নির্যাতিতার। এমওয়াই হাসপাতালের মেডিক্যাল বুলটিনে এমনটাই জানানো হয়েছে|
গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে লাড্ডু খাওয়ানোর লোভ দেখিয়ে মধ্যপ্রদেশের মন্দসৌরের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে দুষ্কৃতিরা | তাকে ধর্ষণ করার পর চালানো হয় নির্মম শারীরিক অত্যাচার। পরের দিন বাস স্ট্যান্ডের কাছে লক্ষ্মণ দরওয়াজার ঝোপঝাড়ের মধ্যে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। পরদিন গভীর রাতে ইরফানকে গ্রেফতার করে পুলিশ। অন্যজন গ্রেফতার হয়েছে গতকাল। ইন্দোরের মহারাজা যশবন্তরাও হোলকর (এমওয়াই) হাসপাতালের চিকিৎসা চলছে শিশুটির | শনিবার হাসপাতালের মেডিক্যাল বুলটিনে জানানো হয়েছে, শিশুটি আপাতত বিপন্মুক্ত হলেও যন্ত্রণায় কাতরাচ্ছে । তাঁর অবস্থান উন্নতি হচ্ছে। তরল খাবার দেওয়া হচ্ছে তাকে। পর্যবেক্ষণ রয়েছে পাঁচ সদস্যের চিকিত্সকদের দল।
এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ২ জনের নাম ইরফান ও আসিফ| পুলিশ সুপার এসএস কানেশ জানিয়েছেন, আসিফ নির্মাণ শ্রমিক। জেরায় নিজের দোষ স্বীকার করেছে সে। এই ঘটনায় গোটা শহর রাস্তায় নেমে ধর্ষকের উপযুক্ত বিচার চেয়েছে। ইতিমধ্যেই দোষীদের ফাঁসির পক্ষে সওয়াল করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনায় সরব হয়েছে গোটা রাজ্য |

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top