News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়ারায় এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার একে-রাইফেল
Image

কুপওয়ারায় এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার একে-রাইফেল

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা| বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-রাইফেল| তবে, নিহত জঙ্গি কোনও সন্ত্রাসবাদী সংগঠনের, তা এখনও পর্যন্ত জানা যায়নি| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় কুপওয়ারা জেলার কাচামা (তুঙ্গা টপ) জঙ্গল সংলগ্ন অঞ্চলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কাচামা জঙ্গল সংলগ্ন অঞ্চলে জঙ্গি দমন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|

 জঙ্গি দমন অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গতিবিধি বুঝতে পেরে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী| ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, কুপওয়ারা এনকাউন্টারে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-রাইফেল| পতরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সকাল ৫.৩০ মিনিট নাগাদ অভিযান শেষ হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top