News Flash

  • Home
  • Uncategorized
  • রবার্ট বঢরা কর ফাঁকি নিয়ে কংগ্রেসকে খোঁচা বিজেপির
Image

রবার্ট বঢরা কর ফাঁকি নিয়ে কংগ্রেসকে খোঁচা বিজেপির

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): রবার্ট বঢরা কর ফাঁকির প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হলেন বিজেপির মুখপাত্র সম্বিদ পাত্র। বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিদ পাত্র জানিয়েছেন, আয়কর দফতর রর্বাট বঢ়রাকে ২০১০-১১ সালের বকেয়া কর পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছে। আমি রাহুল গান্ধীকে প্রশ্ন করছি রর্বাট বঢ়রার কর ফাঁকি নিয়ে তিনি বলবেন?

দিল্লিতে অবস্থিত স্কাই লাইট হসপিটালিটি নামে এক কোম্পানি এর আগে ঘোষণা করেছিল ২০১০-১১ অ্যাসেসমেন্ট বর্ষে তাদের আয় হয়েছে ৩৬.৯ লক্ষ। কিন্তু আয়কর দফতর তদন্ত করে জানতে পারেন ওই অ্যাসেসমেন্ট বর্ষে আয় ৪২.৯৮ কোটি টাকা। তার মানে স্কাই লাইট হসপিটালিটিতে শুধুমাত্র ০.৮৬ শতাংশ আয় দেখিয়েছিল। তার মানে ২৫.৮ কোটি টাকা স্কাই লাইট হসপিটালিটি বকেয়া কর বাকি। সেই কর ওই কোম্পানিকে দিতে বলা হয়েছে। প্রসঙ্গত স্কাই লাইট হসপিটালিটিতে সঙ্গে রর্বাট বঢ়রা নাম জড়িয়ে রয়েছে। আর তা নিয়েই কংগ্রেসকে খোঁচা দিল বিজেপি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top