News Flash

  • Home
  • Uncategorized
  • পাটলিপুত্র এক্সপ্রেসে দুঃসাহসিক লুঠপাট, আহত অন্তত ১০ জন যাত্রী
Image

পাটলিপুত্র এক্সপ্রেসে দুঃসাহসিক লুঠপাট, আহত অন্তত ১০ জন যাত্রী

রাঁচি ও জামুই, ২৭ জুন (হি.স.): আবারও প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা| মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড-বিহার সীমানায়, জামুই স্টেশনের কাছে পাটনা-হাতিয়া-পাটলিপুত্র এক্সপ্রেসের দরজা পাথর দিয়ে ভেঙে, ট্রেন দাঁড় করিয়ে দু’টি এসি কামরা সহ চারটি কামরায় অবাধে লুঠপাট চালাল ১৫-১৬ জন দুষ্কৃতীর একটি দল| লুঠপাট চালানোর সময় বাধা পেয়ে ট্রেনের একটি টিকিট পরীক্ষক এবং কমপক্ষে ১০ জন যাত্রীকে বেধড়ক মারধর করে ডাকাতরা| সবচেয়ে আশ্চর্য্যের বিষয় হল, দীর্ঘ ৪০ মিনিট ধরে চলে লুঠটাপ, অথচ লুঠপাটের সময় একজন রক্ষীকেও দেখা যায়নি| এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে যাত্রীরা| এই ঘটনার জেরে রাতের ট্রেনে সফররত যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন চিহ্ন উঠল| সূত্রের খবর, আরপিএফ জওয়ানরা ভেবেছিলেন মাওবাদীরা হামলা চালিয়েছে, তাই সামনে যেতে তাঁরা সাহস পাননি|

যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কিউল-জামুই স্টেশনের মাঝে কুন্দর হল্টে দাঁড়িয়েছিল পাটলিপুত্র এক্সপ্রেস| ঘড়ির কাঁটায় সন্ধ্যা তখন ৭.৩০ মিনিট হবে, আচমকাই শুরু হয় পাথর বৃষ্টি| এরপর এসি-২, এসি-৩ ও চারটি স্লিপার কোচের জানলার কাঁচ ভেঙে ট্রেনের ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা| প্রায় ৪০ মিনিট ধরে চলে লুঠপাট| নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল সহ প্রায় ১৬ লক্ষ টাকার সামগ্রী লুঠ করে ডাকাত দল| লুঠপাটের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন একজন টিকিট পরীক্ষক এবং অন্তত ১০ জন যাত্রী| তাঁদের মধ্যে দু’জন যাত্রীর আঘাত গুরুতর|

লুঠপাটের পর রাত ৮.০৯ মিনিট নাগাদ জামুই স্টেশনে পৌঁছয় পাটলিপুত্র এক্সপ্রেস| জামুই স্টেশনে নিরাপত্তার দাবিতে সরব হন ক্ষুব্ধ ও আহত যাত্রীরা|এরপর ৮.২৭ মিনিট নাগাদ জামুই স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এক্সপ্রেস ট্রেনটি| পরে ঝাঝা স্টেশনে এফআইআর রুজু করা হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top