News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : সেনাপ্রধান বিপিন রাওয়াত
Image

কাশ্মীর সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : সেনাপ্রধান বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : কাশ্মীর সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বুধবার এমনই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। বুধবার রাজধানী দিল্লিতে সাইবারটেক ইন্ডিয়া ২০১৮ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ভারতীয় সেনাবাহিনীর মানবাধিকার রেকর্ড নিয়ে আমি মনে করি না নতুন করে কিছু বলার আছে। মানবাধিকার প্রসঙ্গে সেনাবাহিনীর সুনাম সর্বজনবিহিত। কাশ্মীরের মানুষ, আন্তর্জাতিক মহল সবাই সত্যিটা জানে। তাই এই রিপোর্ট নিয়ে অযথা জদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

কাশ্মীর সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের রিপোর্টকে উদ্দেশ্যপ্রণোদিত বলে এদিন কটাক্ষ করেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। মানবাধিকার প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর রেকর্ড অত্যন্ত ভালও বলেও জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। প্রসঙ্গত, ১৪ জুন কাশ্মীর সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিক কাউন্সিলের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়। যাতে দাবি করা হয় কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এরপর ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে এই রিপোর্টের বিরোধিতা করে প্রতারণাপূর্ণ, উদ্দেশ্যমূলক বলে চিহ্নিত করা। এমনকি রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্টের বিরোধিতা করে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top