News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণনাশের ঝুঁকি রয়েছে প্রধানমন্ত্রীর, সমস্ত রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক
Image

প্রাণনাশের ঝুঁকি রয়েছে প্রধানমন্ত্রীর, সমস্ত রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): প্রাণনাশের ঝুঁকি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেশের প্রতিটি রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় তৈরি করা হয়েছে নয়া নিয়ম| প্রধানমন্ত্রীর বিশেষ সিকিউরিটির ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কাছাকাছি যেতে পারবেন না কোনও মন্ত্রী বা আধিকারিকও| ‘অজ্ঞাত হুমকি’ প্রসঙ্গে দেশের প্রতিটি রাজ্যের পুলিশ প্রধানকে চিঠি লিখে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক|
২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হলেন সবচেয়ে মূল্যবান টার্গেট| প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যে ভাবে হত্যা করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সে ভাবেই হত্যা করার ছক কষছে মাওবাদীরা| তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে| প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) চেকিংয়ের পরই মন্ত্রী ও আধিকারিকদের প্রধানমন্ত্রীর কাছে যেতে দিচ্ছেন| প্রধানমন্ত্রীর সফরকালেও নিরাপত্তা বাড়ানো হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top