News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে, দাবি বসপা নেত্রী মায়াবতী
Image

দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে, দাবি বসপা নেত্রী মায়াবতী

লখনউ, ২৬ জুন (হি.স.) : জরুরি অবস্থার ৪৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গোটা দেশজুড়ে যখন কালা দিবস পালন কারছে বিজেপি। তখন বিজেপিকে খোঁচা দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী ময়াবতী।
মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা নেত্রী মায়াবতী বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশজুড়ে অঘোষিত জরুরি অবস্থা চলছে। নোটবন্দির পদক্ষেপ গ্রহণ করে দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ১৯৭৫ সালের পরিস্থিতি দেশে ফিরে এসেছে। বিজেপির আমলে দলিত এবং অনগ্রসর শ্রেণীর মানুষের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। গরিব, কৃষক, শ্রমিকদের অপদস্থ করা হচ্ছে। সরকারী প্রকল্পগুলিতে বেসরকারী উদ্যোগ প্রশাসন নিয়ে আসছে। তাতে সংরক্ষণ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে দেশের প্রধান বিরোধী কংগ্রেসকে বিঁধতে চাইছেন। এদিকে বর্তমান কেন্দ্রে শাসনাধীন বিজেপির নিন্দায় সরব হলেন বসপা নেত্রী মায়াবতী।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top