News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে বজ্রাঘাতে প্রাণহানি, মৃত্যু পাঁচজনের
Image

ঝাড়খণ্ডে বজ্রাঘাতে প্রাণহানি, মৃত্যু পাঁচজনের

রাঁচি, ২৬ জুন (হি.স.): ঝাড়খণ্ডের বোকারো এবং লোহারদাগা জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল পাঁচজনের| এছাড়াও বাজ পড়ে গুরুতর আহত হয়েছে একজন বালিকা| পুলিশ সূত্রের খবর, সোমবার প্রবল ঝড়-বৃষ্টির সময় বোকারো জেলার আলকুশা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল চারজন কিশোর| আচমকাইওই বাড়িতে বাজ পড়ে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে বোকারোর একটি হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চারজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা|
পাশাপাশি ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজন কৃষকের| ঝড়-জলের মধ্যেই জমি থেকে বাড়িতে ফিরছিলেন ওই কৃষক| আচমকাই বাজ পড়লে ওই কৃষকের মৃত্যু হয়| এখানেই শেষ নয়, লোহারদাগা জেলার জারা গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে একটি বালিকা| শরীরের ৬৫ শতাংশ দগ্ধ অবস্থায় ওই বালিকাকে বোকারো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top