News Flash

  • Home
  • Uncategorized
  • রামঠাকুর সংঘ এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত
Image

রামঠাকুর সংঘ এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজধানী আগরতলার বনমালীপুর কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষে এলাকাবাসী আতঙ্কিত৷ শনিবার রাত থেকে শুরু সংঘর্ষের রেশ আজ রবিবারও কাটেনি৷ এলাকায় চলছে পুলিশী টহলদারী৷ পরিস্থিতি উত্তপ্ত থাকলেও নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷ শনিবার আগরতলার প্রাণকেন্দ্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্রে অবস্থিত রামঠাকুর সংঘ এলাকায় বিজেপি এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়৷ জানা গেছে, রাতে রামঠাকুর সংঘ এলাকায় বিজেপি কর্মী অরূপ দাস, সমীর দেবনাথ, রাজু ভট্টাচার্যকে সিপিএম কর্মী ও সমর্থকরা আক্রমণ করে৷ এই অভিযোগ করেছেন বিজেপি কর্মী ও সমর্থকরা৷ পাশাপাশি তারা এও অভিযোগ করেন, এদিন সিপিএম কর্মী সমর্থকরা এলাকায় বিভিন্ন দোকানে ঢুকে হামলা হুজ্জতি চালায়৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷
একটি সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তন হওয়া সত্ত্বেও এলাকায় এখনও সিপিএম ক্যাডার বাহিনীর তান্ডব কমেনি৷ জমির মাফিয়াগিরির কাজে বিজেপি কর্মীরা বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই সংঘর্ষ বাঁধে৷ এলাকার বিজেপির কর্মী ও সমর্থকরা জানান, দীর্ঘদিন যাবত কিছু জমি মাফিয়াদের বিরুদ্ধে তাঁরা সোচ্চার ছিলেন৷ আর এতে বনমালীপুরের বেশ কিছু জায়গায় মারমুখী সংঘর্ষের ঘটনা ঘটে৷ এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ যদিও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top