News Flash

Image

মৎস্য দপ্তরের নতুন ভাবনা

সায়ন্তক চৌধুরী
ঋতু চক্রের হিসাবে বর্তমানে চলছে ঘোর বর্ষাকাল৷ এ সময় মৎস্য চাষিদের ব্যস্ততা বেড়ে যায়৷ সেই সাথে মৎস্য দপ্তরেরও কর্মতৎপরতা বেড়ে যাবার কথা৷ কিন্তু, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে, রাজ্যের মৎস্য দপ্তর চলছে গদাই লস্করি চালে৷ ফলে মৎস্য চাষিরা পড়েছেন মহা বিপাকে৷ এ সময়ে যদি পুকুরে মাছের পোনা ফেলা সম্ভব না হয় তাহলে মাছ উৎপাদনে ঘাটতির মুখে পড়বে মাছ চাষিরা৷ অথচ মৎস্য দপ্তরের হালচালে মনে হচ্ছে যেন, রাজ্যে মৎস্য চাষ তেমন ব্যাপার নয়৷ ফলে মৎস্য দপ্তর এখনো মাছের পোনা ব্যবসায়ীদের কাছ থেকে পোনা কিনবার কাজে মাঠে নামে নাই৷
বামফ্রন্টের আমলে টেন্ডারের মাধ্যমে পোনা ক্রয় করা হত৷ বিভিন্ন পোনা ব্যবসায়ীরা বিভিন্ন মাছের পোনার দাম উল্লেখ করে টেন্ডার বাক্সে দরপত্র জমা দিত৷ সেই সময়ে ডি কলের মাধ্যমে পোনা ব্যবসায়ীরা দরপত্র জমা দিত৷ বর্তমানে আর ডি কল কোনও কাজে আসছে না৷ কেননা, সরকার পরিবর্তনের সাথে সাথে টেন্ডারেও কিছুটা পরিবর্তন আনা হল৷ মাছের পোনা সরবরাহের ক্ষেত্রে বর্তমানে মৎস্য দপ্তরও বিপাকে পড়েছে৷ এখনো পর্যন্ত বৃহৎ অংশের বেনিফিসিয়ারিরা মাছের পোনা পাচ্ছে না৷ কেননা, মৎস্য দপ্তর একের পর এক ফরমান জারি করছে৷ ফলশ্রুতিতে পোনা ব্যবসায়ীরা টেন্ডার জমা দিতে হিমসিম খাচ্ছে৷ দপ্তর থেকে জানানো হয়েছে যে, এবার আর টেন্ডার ফর্ম জমা দিতে ডি কল কাজে আসবে না৷ এখন পোনা ব্যবসায়ীরা ব্যাংক ড্রাফটের মাধ্যমে টেন্ডার জমা দিতে পারবে৷
প্রশ্ণ হল, এ নির্দেশ কি পূর্ব পরিকল্পিত? টেন্ডার আহ্বানের সময় নতুন নির্দেশনামাটি উল্লেখ করলে পোনা ব্যবসায়ীরা কোন ঝামেলায় পড়তো না৷ মৎস্য দপ্তর টেন্ডার আহ্বান করার সাথে সাথে অনেক পোনা ব্যবসায়ী ডি-কলের মাধ্যমে টেন্ডার জমা দিয়েছে৷ পরে মৎস্য দপ্তর ওইসব টেন্ডার বাতিল বলে ঘোষণা করল৷ বিপাকে পড়লো পোনা ব্যবসায়ীরা৷ কেননা, এবার তাদেরকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে টেন্ডার জমা দিতে হবে৷ দপ্তরের এমন ঝুট ঝামেলায় পোনা ব্যবসায়ীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন তেমনই মৎস্য চাষি তথা বেনিফিসিয়ারিরাও দুর্ভোগের মুখে পড়েছে৷ কেননা, বর্ষার এ সময়টা হল বিভিন্ন পুকুরে মাছের পোনা ছাড়ার উত্তম সময়৷ কেননা, পোনা ছাড়ার পরও কিছু কাজ থেকে যায়৷ তা হল মাছের খাদ্য সঠিকভাবে সঠিক সময়ে বিতরণ, পুকুরের জলে সার ও ওষুধ প্রয়োগ৷ সব ক্ষেত্রে নির্দিষ্ট সময় থাকে৷ আর সেই সময় পেরিয়ে গেলে মৎস্য চাষিরা লাভের চেয়ে ক্ষতির মুখে দেখে৷ বিগত বাম সরকারের আমলেও মৎস্য চাষিদের নিয়ে এমন খেলা দেখা গিয়াছে৷ এবারও এর ব্যতিক্রম হচ্ছে না৷ অন্ততঃ পক্ষে মৎস্য চাষিদের ধারণা এমনই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top