News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের বকুনিতে আভিমানে সুকলছাত্রীর আত্মহত্যা কল্যাণপুরে
Image

মায়ের বকুনিতে আভিমানে সুকলছাত্রীর আত্মহত্যা কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মা-বাবার সামান্য বকুনিতে কেউ সন্তানকে হারিয়ে ফেলবে এমনটা ভাবা যায় না৷ তবে, কল্যাণপুর থানা এলাকার রতিয়া গ্রামে এমনই এক ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, মেয়েকে পড়াশোনা নিয়ে বকাবকি করায় নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণিতে পাঠরতা এক ছাত্রী৷ সংবাদে প্রকাশ, বেশ কিছুদিন ধরে মেয়েটি সুকলে দেরী করে যেত৷ এর ফলে সুকলের শিক্ষকরা মেয়েটির উপর বেজায় ক্ষুব্ধ ছিলেন৷ মেয়েটির বাবা জানান, বৃহস্পতিবার তার মেয়ে বিদ্যালয় থেকে যখন বাড়িতে আসে সে তখন তারা তার আসতে দেরি হয়েছে কেন জানতে চান৷ কিন্তু, সে সময় কোনও কিছু না বলেই চলে যায় এবং মুখ হাত পা ধুয়ে খেতে বসে৷

খাওয়া দাওয়া শেষ করে মায়ের কাজে হাত বাড়ায় সে৷ সে সময় তার মা তাকে পড়ায় বসতে বলেন৷ কিন্তু, মেয়েটি পড়ায় বসেনি৷ তখন মা তার মেয়েকে ডেকে বকুনি দেন৷ এর পরেই মেয়েটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়৷ ঘন্টাখানেক পর মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে মায়ের মনে অজানা আশঙ্কা জেগে উঠে৷ বারবার মেয়ের ঘরের দরজা ধাক্কা দিতে থাকেন তিনি৷ কোনও সাড়াশব্দ না পাওয়ায় তার ঘরের দরজা ধাক্কা মেরে খুলতেই হতবাক হয়ে পড়েন মা৷ তিনি দেখেন, তার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে৷ সঙ্গে সঙ্গে মেয়ের মা চিৎকার দেন৷ তা শোনে মেয়ের বাবা, আশপাশের লোকজন দৌড়ে চলে আসেন৷ খবর দেওয়া হয় থানায় পুলিশকে৷ ঘটনাস্থলে এসে পুলিশ মেয়েটিকে ফাঁসির দড়ি থেকে খুলে নীতে নামায় এবং ময়না তদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত শেষে মৃতদেহ শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top