News Flash

  • Home
  • Uncategorized
  • জার্মানির ভোপার্টাল শহরে বিস্ফোরণ, জখম অন্তত ২৫
Image

জার্মানির ভোপার্টাল শহরে বিস্ফোরণ, জখম অন্তত ২৫

মিউনিখ, ২৪ জুন (হি.স.) : জার্মানির ভোপার্টাল শহরে জোড়াল বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ি। এই ঘটনায় জখম অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটল, সেটা এখনও জানা যায়নি। এটি সন্ত্রাসবাদী হামলা কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ পেয়ে তাঁরা বাইরে ছুটে যান। বিস্ফোরণের পরেই বাড়িটিতে আগুন ধরে যায়। বাড়িটি ভেঙে পড়েছে। পুলিশ জানিয়েছে, ‘বাড়ি থেকে জখম ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। আরও কেউ ধ্বংসস্তুপে আটকে আছেন কি না, সেটা জানার জন্য তল্লাশি চালানো হচ্ছে। বিস্ফোরণে বাড়িটির চিলেকোঠা এবং উপরের তিনটি তল প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা বাড়িটি পরীক্ষা করছেন। গোটা বাড়িটাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কীভাবে বিস্ফোরণ হল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top