News Flash

  • Home
  • Uncategorized
  • গকুলনগরে সুকলে ও কমিউনিটি হলে চুরি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

গকুলনগরে সুকলে ও কমিউনিটি হলে চুরি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৩ জুন৷৷ শুক্রবার কমলাসাগর বিধানসভাস্থিত গকুলনগর রাস্তামাথাস্থিত রামকৃষ্ণ  শিশু নিকেতন দশম শ্রেণী বিদ্যালয়েও গকুলনগর কমিউনিটি হলে চুরির ঘটনা ঘটে৷ জানা যায়, শুক্রবার রামকৃষ্ণ শিশু নিকেতনে চলছিল পরীক্ষা৷  পরীক্ষা শেষ হওয়ার পর অন্যদিনের মত সুকল তালা বন্ধ করে চলে যায়  বিদ্যালয়ের শিক্ষকরা৷ পরদিন সকাল সাতটায় সুকলে আসেন সুকল শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা৷ যখনই পঞ্চম ও ষষ্ট শ্রেমীর ছাত্র ছাত্রীদের  ক্লাসরুম খোলা হয় তখন সুকলের হেলপার  দেখতে পায় জানালা খোলা পরে দেখতে পায় সিলিংগুলির তার কেটে মাটিতে পরে রয়েছে৷ এবং ফোনগুলি নেই৷ দুটি ক্লাসরুম থেকে ৬টি  ফেন নিয়ে যায় চোরের দল৷  জানালা ভেঙে এই  ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে সুকল প্রধান শিক্ষক হরলাল ভৌমিক৷  অন্যদিকে গকুল নগর রাস্তার মাথাস্থিত কমিউনিটি হলের তালা ভেঙে  চুরির ঘটনা ঘটে৷ এলাকাবাসীর অভিযোগ রাস্তামাথা বাজার   পাহারা থাকা সত্ত্বেও  কি ভাবে এই চুরির ঘটনা ঘটে৷   বাজার সম্পাদক জানায় বিষয়টি নিয়ে বাজার কমিটির সাথে  আলোচনা করবে৷ ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷  চুরির ঘটনা তদন্ত করে দেখবে জানায় পুলিশ৷  এলাকার ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top