News Flash

  • Home
  • Uncategorized
  • অনুজকে খুন করে পলাতক অগ্রজ পুলিশের জালে
Image

অনুজকে খুন করে পলাতক অগ্রজ পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ছোট ভাইকে খুন করার দায়ে মূল অভিযুক্ত বড় ভাইকে চারদিন বাদে পুলিশ গ্রেপ্তার করেছে৷ জানা গেছে, দূর্গাচরণ পাড়ায় খুনের ঘটনায় পুলিশ অভিযুক্ত জামশেদ মিঞাকে বিশালগড় থেকে গ্রেপ্তার করেছে৷

গত ১৮ জুন শ্রীনগর থানার অধীন দূর্গাচরণ পাড়ায় ছোট ভাই সাধির মিঞাকে তার বড় ভাই জামশেদ মিঞা পিটিয়ে খুন করে৷ ছোট ভাইকে খুন করার পরই সে সেখান থেকে পালিয়ে যায়৷ পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে অভিযুক্তকে খঁুজতে শুরু করে৷ মামলা নম্বর ২১/১৮৷

এদিকে, পুলিশ বিভিন্ন জায়গায় খুজাখুজি করলেও তাকে পাওয়া যাচ্ছিল না৷ ঘটনার চারদিন পর শনিবার গোপন সূত্রের খবরে শ্রীনগর থানার পুলিশ জানতে পারে জামশেদ মিঞা বিশালগড় চা বাগান এলাকায় লুকিয়ে রয়েছে৷ সে মোতাবেক পুলিশ বিশালগড় চা বাগাদ এলাকা থেকে খুনের মামলায় অভিযুক্ত জামশেদ মিঞাকে গ্রেপ্তার করে৷ বিশাল পুলিশ বাহিনী এলাকাটিকে কর্ডন করে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top