News Flash

  • Home
  • Uncategorized
  • পানামাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড
Image

পানামাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড

নিজনি নভগোরড, ২৪ জুন (হি.স.) : রাশিয়া বিশ্বকাপে হ্যারি কেন ঝড়ে উড়ে গেল পানামা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিক, জন স্টোনসের জোড়া গোলে পানামাকে ৬-১ গোলে হারাল ব্রিটিশরা। রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। আর বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সবচেয়ে বড় এল পানামার বিরুদ্ধেই। অার পর পর দু’টো ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল গ্যারেথ সাউথ গেটের দল।
প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা লাতিন আমেরিকার দলটি অভিষেক ম্যাচে বেলজিয়ামের কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছিল৷ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-৬ গোলে বিধ্বস্ত হয় তারা৷ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ দলটির হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন হ্যারি কেন৷ জোড়া গোল স্টোনসের৷ বিশ্বকাপে গোলের খাতা খুলে ফেলেন লিংগার্ডও৷ গ্রুপের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে প্রি-কোয়ার্টারের টিকিট পকেটে পোরে ইংল্যান্ড৷
খেলার ৮ মিনিটে জন স্টোনস গোল করে দলকে এগিয়ে রাখেন। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কেন। আর ৩৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জেসে লিংগার্ড। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় এবং ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন জন স্টোনস। বিরতির আগে ফের পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার স্পটকিক থেকে গোল করতে কোনও ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
বিরতির পর ৬২ মিনিটে গোল করে হ্যাটট্রিক করে ফেললেন হ্যারি কেন। এই নিয়ে এবারের বিশ্বকাপে ৫ গোল হয়ে গেল কেনের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোমেলু লুকাকুকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে এখন এই ব্রিটিশ স্ট্রাইকার। ৭৮ মিনিটে ফিলিপে বালয়ের সান্তনার গোল। বিশ্বকাপে পানামার জার্সিতে প্রথম গোল করলেন বালয়। ৬-১ গোলে পানাকে উড়িয়ে দিল ইংল্যান্ড।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top