News Flash

  • Home
  • Uncategorized
  • লাইনচ্যুত ইঞ্জিনসহ মালগাড়ির ৮টি বগি, নাশকতার অাশঙ্কা
Image

লাইনচ্যুত ইঞ্জিনসহ মালগাড়ির ৮টি বগি, নাশকতার অাশঙ্কা

দান্তেওয়াড়া, ২৪ জুন (হি.স.) : রবিবার ভোরে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার ভাঁসি এবং কামলুরের মাঝে রেলসেতুতে ওঠার মুখে লাইনচ্যুত হল মালগাড়ির ৮টি বগি৷ মালগাড়ির ইঞ্জিনও লাইনচ্যুত হয়৷ রেলসেতুতে ওঠার মুখে ওই দুর্ঘটনার জেরে কামরাগুলি সেতু থেকে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল, জিআরপি এবং রেলপুলিশের কর্তারা। তদন্ত শুরু হয়েছে।
রেললাইনের ওপর এবং লাইনের ধারে গাছের গায়ে বেশ কিছু লিফলেট মিলেছে। সেগুলিতে লেখা ছিল, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো জন হিতকর প্রকল্পের বেসরকারিকরণ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই লিফলেট। ওই লিফলেট দেখে রেল পুলিশের সন্দেহ, এটা নিছক দুর্ঘটনা নয়। এর পিছনে মাওবাদীদের হাত রয়েছে। সাতসকালে এই দুর্ঘটনার ফলে ভাঁসি-কামলুর শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও নাশকতার আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বগিগুলি সরিয়ে নিয়ে যেতে জোরকদমে কাজ চালাচ্ছেন রেলকর্মীরা।
এছাড়া এদিন ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার কোলানার গ্রামে আইইডি বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই জওয়ান আহত হন। মাওবাদীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top