News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে বৃদ্ধ দম্পতির মৃত্যু আগরতলার পূর্ব শিবনগরে
Image

রহস্যজনক ভাবে বৃদ্ধ দম্পতির মৃত্যু আগরতলার পূর্ব শিবনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ রাজধানীর পূর্ব শিবনগর এলাকায় রহস্যজনক ভাবে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷ রহস্যজনক ভাবে দম্পতির মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া বিরাজ করছে৷

জানা গিয়েছে, মৃত দম্পতি স্থানীয় সুনির্মল চন্দ্র দাসের বাড়িতে বাড়া থাকতেন৷ শনিবার সকালে বাড়ির মালিক সুনির্মলবাবু তাঁর ভাড়াটের ঘর থেকে কোনও সাড়া-শব্দ না আসায় সন্দেহ হয়৷ তখন তিনি তাঁদের ডাকাডাকিও করেন৷ কিন্তু, এতে কোনও সাড়া আসছিল না৷ এতে সুনির্মলবাবুর সন্দেহ আরও বেড়ে যায়৷ তিনি আর দেরি না করে তাদের দরজা ভেঙে ঘরে ঢুকে দম্পতির মৃতদেহ দেখতে পান৷

মৃত চানু সাহা (৬৭) এবং তাঁর স্ত্রী মহামায়া সাহা (৫৬) পূর্ব আগরতলা থানার অন্তর্গত শিবনগর এলাকায় সুনির্মল চন্দ্র দাসের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড় থাকতেন৷ তারা উভয়েই বিছানায় মৃত অবস্থায় পড়েছিলেন৷ রহস্যজনক ভাবে দুজনকে একসঙ্গে মৃত অবস্থায় পাওয়ার পর প্রতিবেশীদের মনে চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দেয়৷

খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানায়৷ খবর পেয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক সুমন দাস, ওসি মমতাজ বেগন সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ সেই সাথে ছুটে যায় ফরেনসিক টিম৷ কীভাবে এই দম্পতির মৃত্যু হল তা নিয়ে দিশেহারা অবস্থা পুলিশ ও এলাকাবাসীর৷ তবে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানু সাহা আগরতলা পুর নিগমের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন৷ তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে৷ তবে সন্তানরা তাদের সঙ্গে থাকেন না৷ এদিকে, এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা নির্মলবাবুর বাড়িতে গিয়ে হাজির হন৷ যদিও এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসেনি৷ তবে, প্রাথমিক অবস্থায় পুলিশের ধারণা পারিবারিক অশান্তির জেরেই হয়তো এই মৃত্যু৷ তবে কীভাবে তাঁরা প্রাণ হারালেন তা স্পষ্ট নয়৷ তদন্ত শুরু হয়েছে৷ অচিরেই এই মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে৷ তবে, আশঙ্কা করা হচ্ছে ছেলে মেয়েদের সাথে বনাবনি ছিল না ঐ দম্পতির৷ আর্থিক করুণাবস্থাও ছিল তাদের৷ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top