News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় রেল স্টেশনে মধুচক্রের আসর, গ্রেপ্তার চার নেশা কারবারী
Image

বিশালগড় রেল স্টেশনে মধুচক্রের আসর, গ্রেপ্তার চার নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুন৷৷ রাত্রিকালীন নির্জনতার সুযোগে বিশালগড় রেল স্টেশনটি কতিপয় নেশা কারবারি ও মধুচক্রের আসরের নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে৷ কিছুদিন আগে স্থানীয় আরএসএস এর কার্যকর্তারা বেশ কিছু টবে লাগানো তুলসী গাছ রেল স্টেশনে রাখে৷ কিন্তু, দুদিন আগে স্টেশনে গিয়ে দেখা যায় তুলসী গাছের টবগুলি কে বা কারা পরিত্যাক্ত স্থানে ফেলে দিয়েছে৷ এই বিষয়টি প্রথমে রেল লাইনের পাশের স্থানীয় বাসিন্দাদের নজরে আসে৷

সন্ধ্যার পর দেখা যায় কয়েকজন যুবক রেল স্টেশনের কাছে লাইনে বসে নেশা গ্রহণ করছে৷ কিছুক্ষণ পরে ঐ যুবকরা রেল স্টেশনের তুলসী গাছের টবগুলি তুলে নিয়ে পরিত্যক্ত স্থানে ফেলে দেয়৷ অভিযোগ রয়েছে, নেশা কারবারীরা স্টেশনে ঢুকে পোস্টের লাইট নিভিয়ে দেয়৷ নির্জনতার সুযোগ নিয়ে সেখানে বসানো হয় মধুচক্রের আসর৷ মধ্যরাত পর্যন্ত সেখানে চলতে থাকে হৈচৈ৷ অবশেষে শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ নেশা কারবারীরা যখন জমায়েত হয় তখন স্থানীয় যুবকরা আরএসএস এর কার্যকতাদের সাথে যোগাযোগ করেন৷ সাথে সাথে কিছু সংখ্যক যুবক একজোট হয়ে রেল স্টেশনে পৌঁছে এবং চার যুবককে আটক করে৷ তারা হল সরফি মিয়া (২০), নবিরুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (১৮) এবং সুজিত খান (২৩)৷ তাদেরকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ এলাকাবাসীর তরফ থেকে দাবী জানানো হয়েছে রেল স্টেশন চত্বর সহ আশেপাশের এলাকায় পুলিশের তরফে যাতে প্রতিরাতে নিয়মিত টহল দেওয়া হয়৷ না হলে বড় ধরনের অপরাধের আশঙ্কা আছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top