News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালককে অপহরণের চেষ্টা, সাধুবেশী ভন্ডকে গণধোলাই
Image

নাবালককে অপহরণের চেষ্টা, সাধুবেশী ভন্ডকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজ্যে এসে বালক অপহরণের ব্যর্থ চেষ্টা করেছে কলকাতা থেকে আগত এক সাধুবেশী ভন্ড৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাধুকে বেধড়ক পিটিয়েছেন উত্তেজিত জনতা৷ ঘটনাটি ঘটেছে জিবি ফাঁড়ির অধীন কুমারীটিলা এলাকায়৷ এলাকার জনগণের বিবরণ অনুযায়ী জানা গেছে, ওই সাধু ভুল বুঝিয়ে এক সুকলপড়ুয়া ছাত্রকে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা৷ এরপর চারিদিকে ঘটনার খবর চাউর হলে এলাকার লোকজন ছুটে আসেন এবং উত্তমমধ্যম দিয়ে ওই ভন্ডকে পুলিশের হাতে তুলে দেন৷
এদিকে, জি বি ফাঁড়ির পুলিশ আধিকারীক রতন চন্দ্র বনিক জানিয়েছেন, অভিযুক্ত সাধুকে চিকিৎসার জন্য জি বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ বর্তমানে জি বি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ সাধুর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে৷ এলাকাবাসীরা জানিয়েছেন, ইদানীং এলাকায় অপরিচিত লোকজনদের আনাগোনা বৃদ্ধি পয়েছে৷ সেই মতে তারা দাবীও জানিয়েছেন যাতে এলাকায় পুলিশ টহলদারীর ব্যবস্থা করা হয়৷ অপরদিকে সাধুর বক্তব্য, তার কোন বদ-উদ্দেশ্য ছিল না৷ তবে জি বি ফাঁড়ির পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top