News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম আট
Image

কমলপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম আট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের আটজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের মধ্যে তিনজনের চিকিৎসা চলছে জি বি হাসপাতালে৷ আর বাকিদের ভর্তি করা হয়েছে কমলপুর মহকুমা হাসপাতালে৷
ঘটনার বিবরণে জানা গেছে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কমলপুর থানাধীন বামনছড়া এলাকায় দুটি পরিবারের মধ্যে সংঘাত হয়৷ প্রথমে সামান্য বাকবিতন্ডা, তারপর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি চরম আকার ধারণ করে৷ শুরু হয় মারামারি, হাতাহাতি৷ এতে দুটি পরিবারের প্রায় আটজন গুরুতরভাবে আহত হয়েছে৷ এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল৷ বহুবার তাঁদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি৷জানা গেছে, এদিন হরেশ নমঃশূদ্র এবং রামরূপ গৌড়ের পরিবারের সদস্যরা লাঠি, ধারালো দা, তির ধনুক নিয়ে একে অপরের উপর আক্রমণ করে৷ অল্প কিছুক্ষণের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়৷ এতে আটজন আহত হয়েছেন৷ আহতরা হলেন, হরলাল নমশূদ্র (৩৮), হরকুমার নমশূদ্র (৩৮), হরেশ নমশূদ্র (৬২), রামরূপ গৌড় (৫৫), রঞ্জিত গৌড় (৩৫), সুষেণ গৌড় (১৮), রাজকুমারী গৌড় (২৭) এবং প্রসন্ন গৌড় (২১)৷ এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ পুলিশই আহতদের হাসপাতালে পাঠিয়েছে৷ বর্তমানে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
এদিকে, দুই পরিবারের তরফ থেকে কমলপুর থানায় পৃথক মামলা করা হয়েছে৷ তবে গ্রেপ্তারের কোন খবর নেই৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল৷ স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বরিষ্ট ব্যক্তিরাও মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top