News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলা ব্লকের বাম জমানার আর্থিক নয়ছয় ক্রমেই প্রকাশ্যে আসছে
Image

কদমতলা ব্লকের বাম জমানার আর্থিক নয়ছয় ক্রমেই প্রকাশ্যে আসছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ পঞ্চায়েত স্তরে গরীব মানুষের অর্থ আত্মসাৎ করে ফুলে ফেপে কলাগাছ হয়েছিল সিপিএম নেতারা৷ গরীব মেহনতী সর্বহারার দল নাম লাগিয়ে গরীব মানুষকেই শোষণ করতো এরা৷ যার ফলশ্রুতিতে ১৮ এর নির্বাচনে জনতা দড়ি ধরে টান মেরে রাজাকে খান খান করেছে৷ ১৮ এর নির্বাচনে ভোটের দাদন হিসাবে পঞ্চায়েতের সিপিএম নেতারা বেনিফিসারীর একাউন্ট টাকা ঢুকিয়েছিলো৷ কিন্তু সেই টাকা তুলার সময় ঘটলো বিড়ম্বনা৷ কদমতলা ব্লক এলাকার রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা সুধীর কালিপ্তির একাউন্টে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তপশীল জাতির কোটায়  বেনিফিসারী নির্ধারণ করে৷ তাও ভোটের আগে৷ ভোট পর্ব সাঙ্গ হয়ে সিপিএম বিধানসভায় ক্ষমতা হারালেও রাণীবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা এখনো সিপিএম নেতাদের হাতে৷ কয়েক দিন আগে অভিমন্যু কালিপ্তি নামে এক সিপিএম নেতা সুধীর কালিতিকে গাড়ী ভাড়া দিয়ে কদমতলায় নিয়ে আসে৷ এবং একাউন্ট চেক করায়৷ তারপর ব্যাঙ্ক কর্মী শরতেন্দু চক্রবর্তীর মাধ্যমে আঙ্গুল ছাপ দিয়ে টাকা তুলে ১ হাজার টাকা সুধীরকে দিয়ে, বাকি ৯ হাজার টাকা অভিমন্যু ক্যালিপ্তি পঞ্চায়েত সদস্য মনির আলী, রবি সিং মিলে আত্মসাৎ করে৷ একাউন্ট গ্রাহক তথা বেনিফিসারী সুধীর কালিপ্তি এই তিন সিপিএম নেতা যথাক্রমে, মনীর আলী, রবি সিং  ও অভিমন্যু কালিপ্তির নামে থানায় মামলা করেন৷ কদমতলা থানা মামলা নিতেই সিপিএম নেতারা দৌড়ঝাঁপ শুরু করেন৷ তবে সংবাদ প্রতিনিধির সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে মনীর আলী ও রবি সিং এমন ভাবে বক্তব্য রাখলেন যেন উনারা কিছু জানেন না৷ এটা নাকি রাজনৈতিক চক্রান্ত ইত্যাদি ইত্যাদি৷ তবে এই ঘটনায় প্রমানিত গ্রাম পঞ্চায়েত স্তরের গরীব মানুষের অর্থ কিভাবে নেতারা হাপিজ করছে এবং পরে বলছে আমরা কিছু জানিনা৷ শুধু মাত্র এই পঞ্চায়েতেই নয়৷ কদমতলা ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এই ধরনের আর্থিক নয়ছয় হয়েছে বাম জমানায়৷ আর এসব এখন প্রকাশ্যে আসছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top