News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থের সংস্থান ও যোগ্যতা সম্পন্ন হলেই সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করবে রাজ্য সরকার
Image

অর্থের সংস্থান ও যোগ্যতা সম্পন্ন হলেই সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং এনসিটিই নির্দেশিত যোগ্যতাসম্পন্ন হলে সর্বশিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে৷ বিধানসভায় বিধায়ক ভানুলাল সাহার তারকাচিহ্ণিত প্রশ্ণের জবাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ শিক্ষামন্ত্রীর কথায়, ২০১৮-১৯ অর্থ বছরে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে প্রাথমিক স্তরে চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের ১৫ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক-শিক্ষিকাদের ২০ হাজার টাকা বেতন খাতে অর্থ মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এই দুটি প্রকল্প একত্রিত হয়ে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প হয়েছে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের বেতন খাতে অর্থ মঞ্জুর করেছে৷ এই অর্থ সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের নিয়ম অনুসারে মঞ্জুর হয়েছে৷ এই প্রকল্পের নিয়ম অনুসারে চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের বেতন খাতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ রাজ্য সরকারকে বহন করতে হবে৷

তাঁর কথায়, ২০১৮-১৯ অর্থ বছরে বর্তমান হারে চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের বেতন ভাতা বাবদ মোট ১৭৯ কোটি ৫৬ লক্ষ ৯১ হাজার টাকা প্রয়োজন৷ তবে রাজ্য সরকারে আরওপি ২০১৭ অনুসারে বেতন ভাতা দিতে গেলে চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাবদ মোট প্রয়োজন ১৮৮ কোটি ৭৭ লক্ষ ৮৫ হাজার টাকা৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, সর্বশিক্ষা অভিযান রাজ্য মিশনের নিয়ম অনুসারে এ রাজ্যে এই প্রকল্প রূপায়নের জন্য চুক্তির ভিত্তিতে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিযুক্ত করা হয়েছে৷ বর্তমানে নতুনভাবে প্রবর্তিত সমগ্রশিক্ষা অভিযান প্রকল্প প্রাথমিক স্তরে ২৭১৬ জন এবং উচ্চ প্রাথমিক স্তরে ২৭৬২ জন সহ মোট ৫৪৭৮ জন চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন৷ বর্তমানে প্রাথমিক স্তরে ২১৯০৭ টাকা এবং উচ্চ প্রাথমিক স্তরে ২৭৭১১ টাকা শিক্ষক-শিক্ষিকারা বেতন পাচ্ছেন৷

রাজ্য সরকার চুক্তিবদ্ধ সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জীবন-জীবিকা চাকরীর নিয়মিতকরণের মাধ্যমে সুনিশ্চিত হোক তা চাইছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, প্রয়োজনীয় অর্থের সংস্থান শিক্ষার অধিকার আইন মেনে এবং এনসিটিই নির্দেশিত শিক্ষকদের যোগ্যতার মান শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ালে রাজ্য সরকার এক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top