News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে বিজেপি নেতাকে কুপিয়ে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

কর্ণাটকে বিজেপি নেতাকে কুপিয়ে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

চিকমাগালুর (কর্ণাটক), ২৩ জুন (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে আবারও খুন হলেন একজন বিজেপি নেতা| শুক্রবার রাতে কর্ণাটকের চিকমাগালুর জেলার গৌরী কালুভে এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন বিজেপির সাধারণ সম্পাদক (চিকমাগালুর) মহম্মদ আনওয়ার (৪৪)| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন চিকমাগালুর-এর বিজেপির সাধারণ সম্পাদক মহম্মদ আনওয়ার| রাত তখন ৯.৩০ মিনিট হবে, গৌরী ক্যানালের সন্নিকটে বিজেপি নেতার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী| কোনও কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় দুষ্কৃতীরা| ৪৪ বছর বয়সি মহম্মদ আনওয়ারকে অন্তত তিনবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা| রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে মর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি|
খুনের মামলা রুজু করে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, মোটরবাইকে চেপে এসেছিল হামলাকারীরা| দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ| কি কারণে খুন করা হল বিজেপি নেতাকে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top