News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ জুন মধ্যরাত থেকে জিরি-ইমফল জাতীয় সড়কে ৪৮ ঘণ্টার অবরোধ
Image

২৬ জুন মধ্যরাত থেকে জিরি-ইমফল জাতীয় সড়কে ৪৮ ঘণ্টার অবরোধ

জিরিবাম (মণিপুর), ২৩ জুন (হি.স.) : মণিপুরের জিরিবাম ও তামেলং শাখার থাডো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আগামী ২৬ জুন মধ্যরাত ১২টা থেকে ২৭ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত জিরি-ইমফল ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে। মণিপুর সরকার জিরিবাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সেতখোহাও হাওকিপের যে বদলির নির্দেশ জারি করেছে তা বাতিল করার দাবিতে থাডো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই ৪৮ ঘণ্টার জিরি-ইমফল ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে।

ছাত্র সংগঠনের পক্ষ থেকে মণিপুর সরকারকে হুঁশিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাক্ষেত্রে কোনও ধরনের রাজনীতি না করতে। আর রাজ্য সরকার যদি ছাত্র সংগঠনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে না নেয়, তা হলে পরবর্তীতে ছাত্র সংস্থা অনির্দিষ্টকালের জন্য জিরি-ইমফল ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিতে বাধ্য হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top