News Flash

  • Home
  • Uncategorized
  • অবসর নিয়ে দিল্লি ছাড়লেন সুপ্রিম কোর্টের পরিচালন পদ্ধতি নিয়ে সোচ্চার হওয়া বিচারপতি চেলমেশ্বর
Image

অবসর নিয়ে দিল্লি ছাড়লেন সুপ্রিম কোর্টের পরিচালন পদ্ধতি নিয়ে সোচ্চার হওয়া বিচারপতি চেলমেশ্বর

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : কর্মজীবন থেকে অবসর নিলেন সুপ্রিম কোর্টের পরিচালন পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হওয়া বিচারপতি চেলমেশ্বর৷ শনিবার ভোরেই সরকারী বাংলো ছেড়ে স্ত্রীকে নিয়ে দিল্লি থেকে হায়দরাবাদ চলে গেলেন চেলমেশ্বর৷
গতকাল শুক্রবার, ২২ জুন ২০১৮, কর্মজীবন থেকে অবসর নিয়েছেম সুপ্রিম কোর্টের পরিচালন পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হওয়া বিচারপতি চেলমেশ্বর৷ শনিবার ভোরেই সরকারী বাংলো ছেড়ে স্ত্রীকে নিয়ে দিল্লি থেকে হায়দরাবাদচলে গেলেন চেলমেশ্বর৷ দিল্লি ছেড়ে চললেন হায়দরাবাদ৷ সেখানেই গরমের ছুটি কাটাবেন বলে জানান চেলমেশ্বর৷
জন্মদিনে দিল্লি ছাড়ার আগে ৬৫ বছরের বিচারপতি বলেন, “আমি আমার কর্তব্য করেছি, নিজের কাজ সৎভাবে করলে খারাপ লাগবে কেন?” কোনওদিন দিল্লি ফিরতে চাওয়া নিয়ে তাঁর উত্তর, “কাজের সূত্রে কোনওদিনই আর দিল্লি আসবেন না৷ ব্যক্তিগত কারণে না আসার কোনও কারণ নেই৷”এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে সরকারি বাংলো ছেড়ে যাওয়ায় অবাক অনেকেই| কারন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে ছাড়ার ঘটনা খুব বেশি নজরে আসে না৷ অবসরপ্রাপ্ত অনেক বিচারপতিই দিল্লিতে সরকারি বাংলো আঁকড়ে রয়েছে৷ এবিষয়ে তিনি জানান, “চাকরি নেই, বাংলোও নেই৷”
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের পরিচালন পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন চেলেমশ্বর সহ চার বরিষ্ঠ বিচারপতি | সাংবাদিকদের ডেকে বলেন সুপ্রিম কোর্টে স্বাধীন স্বত্ত্বা বজায় রাখতে ব্যার্থ দীপক মিশ্র৷ হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারপতিদের ন্যায্য উত্তীর্ণ নিয়েও প্রশ্ন ছুঁড়েছিলেন তিনি৷ আপাতত সবকিছুর থেকে দূরে গ্রামের বাড়িতে শান্তিতে কাটাতে চান ছুটি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top