News Flash

  • Home
  • Uncategorized
  • যোগাভ্যাস বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
Image

যোগাভ্যাস বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

দেহারদূন, ২১ জুন (হি.স.): গোটা বিশ্বের মানুষের মনোবল ও জীবন বদলে দিয়েছে যোগাসন| ২১ জুন, বৃহস্পতিবার চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসে এমনই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রস্তুতি শুরু হয়েছিল আগেই, বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট-এ শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগাভ্যাসে অংশ নেন ছাত্র-ছাত্রী সহ প্রায় ৫০ হাজার সাধারণ মানুষ| আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বুধবার রাতেই দেহরাদূন পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আর বৃহস্পতিবার সাত সকালেই তিনি পৌঁছে যান দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে|
সাদা টি-শার্ট ও সাদা ঢিলেঢালা প্যান্ট পরে যোগাসন করেন প্রধানমন্ত্রী| গোটা বিশ্বের মানুষের মনোবল ও জীবন বদলে দিয়েছে যোগাসন, যোগকে জীবনের একটি অঙ্গ করে নেওয়ার আহ্বাণ জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পর্বতাবৃত উত্তরাখণ্ড এখানকার মানুষকে যোগাসনে অনুপ্রেরণা দেয়| পরমাত্মার সঙ্গে যোগ সাধনে উদ্বুদ্ধ করে| পৃথিবীর যেখানে যখন সূর্য উঠেছে আজ, তখনই মানুষ যোগে সামিল হয়েছেন, এটা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের| দেহরাদূন থেকে ডাবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানেসবার্গ, সর্বত্রই যোগা-ই যোগা| যোগা বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হওয়া, ভেঙে পড়া জীবনকে গড়ে দেয় যোগাসন| জীবনে আমরা যা কিছু সমস্যার সম্মুখীন হয়, যোগাসনই পারে সেই সমস্যা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাতে|’ আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে একজন মানুষের দেহ, মস্তিষ্ক ও আত্মার মধ্যে বন্ধন তৈরি করে যোগা| শন্তি অনুভূত হয়|’ যাঁরা যোগাসন একেবারেই করেন না তাঁদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, অন্তত সুস্থ থাকার জন্য প্রতিদিনই খানিকটা যোগাসন করুন|
দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট ছাড়াও দেশ-বিদেশের নানা প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়| রাজস্থানের কোটায় যোগাসন করেন যোগগুরু বাবা রামদেব, আচার্য্য বালাকৃষ্ণা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| বেঙ্গালুরুতে যোগ দিবস পালন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| মহারাষ্ট্রে রাজভবনের অন্দরে যোগাসন করেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও| এছাড়াও অমরাবতীতে যোগ দিবস পালন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| চণ্ডীগড়ে যোগ দিবস পালন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি| ভারত-তিব্বত সীমান্তে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই যোগ দিবস পালন করেছেন আইটিবিপি জওয়ানরা| শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস| উল্লেখ্য, ২০১৪ সালের ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top