News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি রাজ্যব্যাপী আন্দোলন করবে ২৩ আগষ্ট
Image

পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি রাজ্যব্যাপী আন্দোলন করবে ২৩ আগষ্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে ফের ময়দানে নামতে চলেছে বিজেপি জোট শরিক আই পি এফ টি৷ প্রতি বছরের মতো এবছরও ২৩ আগষ্ট পৃথক রাজ্যের দাবিতে সারা রাজ্যে একযোগে আন্দোলন সংগঠিত করবে উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দল৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের সহসভাপতি অনন্ত দেববর্মা৷ সাথে যোগ করেন, নাররিকত্ব সংশোধনী বিল প্রতাহার এবং মর্ডালিটি কমিটি গঠনের দাবিতেও আইপিএফটি আন্দোলনে নামছে৷

এদিন অনন্ত দেববর্মা জানিয়েছেন, বিগত দিনে পৃথক রাজ্যের দাবিতে ২৩ আগষ্ট রাজ্যে মিছিল সংগঠিত করেছে আইপিএফটি৷ এবছরও এর ব্যতিক্রম হবে না৷ ওই দিন পৃথক রাজ্যের দাবিতে সারা রাজ্যে সবকটি মহকুমাতে একযোগে গণধরনা সংগঠিত করা হবে৷ পাশাপাশি আইপিএফটির কর্মী সমর্থকরা এই দাবিতে মিছিলেও হাঁটবেন৷ তিনি আরো জানান, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারে দাবিতে আন্দোলনমুখী হতে চলেছে আইপিএফটি৷ এই বিল প্রত্যাহৃত না হলে আন্দোলন জারি রাখা হবে৷

এদিন তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে মর্ডালিটি কমিটি নিয়ে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন৷ তার কথায়, জনজাতিদের আর্থ সামাজিক, কৃষ্টি সংসৃকতি এবং ভাষার উন্নয়নে মর্ডালিটি কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এখনও পর্যন্ত এই কমিটি গঠিত হয়নি৷ এ বিষয়ে দুই একদিনের মধ্যে আইপিএপটির শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হবেন৷ বৈঠক থেকেই মর্ডালিটি কমিটি নিয়ে আন্দোলন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top