News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার সাতদিন পর
Image

নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার সাতদিন পর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ জুন৷৷ বুধবার সকাল দশটা নাগাদ খোয়াই থানার অধীন লালটিলা এলাকার গভীর জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ জানা গিয়েছে, স্থানীয় জনগণ প্রথমে মৃতদেহটি দেখতে পায়৷ পরে খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ থানার পুলিশ এবং এসডিপিও অনির্বান দাসও ঘটনাস্থলে যান৷ মৃতদেহে পচন ধরে যায়৷ জানা গিয়েছে, সাতদিন পূর্বে লালটিলার বাসিন্দা কানু দেব নিখোঁজ ছিলেন৷ এই ব্যাপারে খোয়াই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মিসিং ডায়রিও করা হয়েছিল৷ পুলিশ সহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও কানু দেবের কোন হদিশ পায়নি৷ এদিকে, পুলিশ মৃতদেহটি ময়না তদন্ত করে ঘটনাস্থলেই পরিবারের হাতে তুলে দেয়৷ এটি একটি আত্মহত্যা না হত্যা৷ এনিয়ে ধন্দে রয়েছে পুলিশ৷ তবে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top