News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ন্যাশনাল কনফারেন্স ও বিজেপির মধ্যে জোর তরজা
Image

উপত্যকায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ন্যাশনাল কনফারেন্স ও বিজেপির মধ্যে জোর তরজা

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বেহাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোর তরজা বাঁধল বিজেপি ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে। ঘোড়া কেনাবেচা নিয়ে এবার ন্যাশনাল কনফারেন্সকে খোঁচা দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি নেতা রাম মাধব বলেন, ‘তিনি (ওমর আব্দুল্লা) কেন এত ভয় পাচ্ছেন? আমি নিশ্চিত তার দলীয় কর্মীরা তার(ওমর আব্দুল্লা) প্রতি অনুগত। আমাদের তরফ থেকে ঘোড়া কেনাবেচার কোনও প্রশ্ন নেই। তার আমলে জম্মু ও কাশ্মীরে কি ধরণের ঘোড়া কেনাবেচা হতো তা আমরা দেখেছি। সেই ইতিহাস কেউ কোনও দিন ভুলবে না।’
জম্মু ও কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি হওয়ার পরই বিজেপির নিন্দায় মুখর হয় ওমর আব্দুল্লা। ঘোড়া কেনাবেচা করে উপত্যকায় রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ওমর আব্দুল্লা। তারই পাল্টা রাম মাধম ঘোড়া কেনাবেচার বিষয় তুলে ন্যাশনাল কনফারেন্সকে খোঁচা দেন। রাম মাধবের এই বিবৃতি পরই ট্যুইট করে ওমর আব্দুল্লা লেখেন, ‘তবে কেনও বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে না। রাম মাধবের কথা যদি সত্যি হয় যে ঘোড়া কেনাবেচার কোনও প্রশ্ন নেই এবং নতুন জোটেরও কোনও সম্ভাবনা নেই। তবে কেনও বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে না। বিধানসভার সাসপেন্ড রেখে দালালদের সুবিধে করে দেওয়া হচ্ছে।’
ন্যাশনাল কনফারেন্সের পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন রাম মাধব। এদিন তিনি বলেন, কংগ্রেসের ভ্রান্ত নীতির জন্যই বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ, মেরুকরণ, পাকিস্তান মদতপুষ্ঠ বিচ্ছিন্নতাবাদের বাড়বাড়ন্ত উপত্যকায়। কংগ্রেস এবং তার জোটসঙ্গীর আর্বজনা পরিষ্কার আমরা করছি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top