News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন-১৯ : অসমের ১৪টি কেন্দ্রের প্রভারী নিয়োগ বিজেপি-র
Image

লোকসভা নির্বাচন-১৯ : অসমের ১৪টি কেন্দ্রের প্রভারী নিয়োগ বিজেপি-র

গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুদ করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেই সূত্রে অসমের ১৪টি লোকসভা আসনে নির্বাচনের জন্য কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বা প্রভারীদের নাম ঘোষণা করেছে প্রদেশ বিজেপি।
বরাক উপত্যকার শিলচর লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি-র প্রদেশ উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যকে। তাছাড়া এক নম্বর করিমগঞ্জ তফশিলি (করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাকে নিয়ে) লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক, রাজ্য ভারী শিল্প নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাসকে। একইভাবে ডিফু ও হাফলং মিলে একমাত্র লোকসভা আসনের দায়িত্বে রয়েছেন বোকাজানের বিধায়ক ডা. নোমল মুমিন। লখিমপুরে অশ্বিনী পাইত, তেজপুর, মঙ্গলদৈ, কোকড়াঝাড়, বরপেটা, ধুবড়ি, গুয়াহাটি, কলিয়াবর, যোরহাট, নগাঁও এবং ডিব্রুগড় লোকসভা আসনের দায়িত্বে রয়েছেন যথাক্রমে রাজেন বড়ঠাকুর, ভবেশ কলিতা, শিবনাথ ব্রহ্ম, বিমল ওসোয়াল, ডা. দেবময় সান্যাল, মনোজরাম ফুকন, অমিয় বরা, সুরভি রাজকুমারী, রবিশঙ্কর মজুমদার এবং ডঃ হেমপ্রভা বড়ঠাকুর।
উল্লেখ্য, আগামী বছর ২০১৯ সালের প্রথমদিকে লোকসভা নির্বাচন। একে সামনে রেখে প্রদেশ বিজেপি নির্বাচনের প্রস্ততি শুরু করে দিয়েছে বহুদিন আগে থেকে। গত ১৮ জুন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সরকারি বাসভবনে তাঁর উপস্থিতিতে প্রদেশ বিজেপি-র সভাপতি রঞ্জিতকুমার দাস, মন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি-র সব সাংসদ ও বিধায়ক-সহ অন্যান্য শীর্ষ নেতার সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগামী লোকসভা নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে বরাক উপত্যকার দুটি-সহ অসমের মোট ১০টি আসনে জয় সুনিশ্চিত করতে চাইছে বিজেপি। আর এ লক্ষ্যেই দল ইতিমধ্যে তাদের রণকৌশল তৈরি করে ময়দানে নেমে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বেশ আগেভাগেই রাজ্যের ১৪টি লোকসভা আসনের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top