News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
Image

কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): কাশ্মীর প্রসঙ্গে নেহরু-গান্ধী পরিবারের ভূমিকার তুলে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।
বুধবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে কিরণ রিজিজু লেখেন, ‘সর্দার প্যাটেলজি অন্যান্য অঞ্চলের সমাধান করে দিয়েছিলেন। নেহরুজি কাশ্মীরের দায়িত্ব নিয়ে সমস্যা আরও বাড়িয়েছিলেন। কয়েক হাজার মানুষ প্রাণ হারান। কাশ্মীরি পণ্ডিতদের নৃশংস ভাবে হত্যা করা হয়। ১৬০০০০ মানুষ ঘরছাড়া হয়। তোমার পরিবার এবং দল কাশ্মীরকে শেষ করে দিয়েছে। আর তুমি বিজেপিকে দায়ী করছ?’
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বিজেপি-পিডিপির জোট ভেঙে যাওয়াকে কটাক্ষ করে মঙ্গলবার রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, ‘সুবিধাবাদী বিজেপি-পিডিপি জোট জম্মু ও কাশ্মীরে আগুন ধরিয়ে দিয়েছে। সাহসী জওয়ান সহ বহু নিরীহ মানুষকে হত্যা করেছে তারা। বছর পর বছর ইউপিএ সরকারের কঠোর পরিশ্রমকে পণ্ড করে দিল তারা। রাষ্ট্রপতি শাসনে পরিস্থিতি আরও খারাপ হবে। অযোগ্যতা, ঔদ্ধত্য এবং ঘৃণা সব সময় ব্যর্থ হয়।’
এর প্রেক্ষিতে এদিন সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে সরব হন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top