News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে উঠেছেন সিসোদিয়া ও সত্যেন্দ্র, ছুটি হাসপাতাল থেকে
Image

সুস্থ হয়ে উঠেছেন সিসোদিয়া ও সত্যেন্দ্র, ছুটি হাসপাতাল থেকে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): সুস্থ হয়ে উঠেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং তাঁর সহকর্মী তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন| মঙ্গলবার সকালে দিল্লির এলএনজেপি হাসপাতাল থেকে উভয়কেই ছেড়ে দেওয়া হয়েছে| অনশনরত অবস্থায় সোমবার বিকেলে (১৮ জুন) অসুস্থ হয়ে পড়েছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া| সিসোদিয়ার কেটোন মাত্রা ৭.৪-এ পৌঁছে যায়| অসুস্থ সিসোদিয়াকে বিকেল তিনটে নাগাদ দিল্লির এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য| সিসোদিয়ার আগে, রবিবার রাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সত্যেন্দ্র জৈন| উভয়েরই চিকিত্সা চলছিল এলএনজেপি হাসপাতালে| শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে সিসোদিয়া এবং জৈন-উভয়কেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে| এলএনজেপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জে সি পাস্সে জানিয়েছেন, ‘উভয় মন্ত্রীকেই সকাল দশটা নাগাদ ছেড়ে দেওয়া হয়েছে| তাঁদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে|’
হাসপাতাল থেকে ছুটি হওয়ার প্রাক্কালে সুপ্রভাতও জানান উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া| মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিসোদিয়া লিখেছেন, ‘সুপ্রভাত!! চিকিত্সকদের যত্ন এবং আপনাদের আশীর্বাদে আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি| সোমবার আমার কেটোন স্তর ছিল ৭.৪ এবং বিপি ১৮৪/১০০ পৌঁছে যায়| কিন্তু, এখন সবকিছুই নিয়ন্ত্রণে|’
প্রসঙ্গত, আইএএস আধিকারিকদের ‘অঘোষিত’ কর্মবিরতি| প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত| এই বিষয়ে লেফটেন্যান্ট গর্ভনর অনিল বৈজল ও কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে চলতি মাসের ১১ জুন থেকে লেফটেন্যান্ট গর্ভনরের অফিসে ধর্না প্রদর্শন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন সহ অন্যান্যরা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top