News Flash

  • Home
  • Uncategorized
  • ধরনা তুলে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Image

ধরনা তুলে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.) : ধরনা তুলে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে ধরনা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী ৷
আংশিকভাবে পিছু হঠে মঙ্গলবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কাজে যোগ দেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন। তবে ধরনা জারি রেখেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁরই ক্যাবিনেটের সহকর্মী গোপাল রাই। এরপর আজ মঙ্গলবারই আমলা সংগঠন আইএএস কেজরির সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করে৷ সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তারা প্রস্তুত বলে জানায়৷ তারপরেই ধরনা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল৷
আইএএস আধিকারিকদের ‘অঘোষিত’ কর্মবিরতিতে প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে বলে বিষয়টি নিয়ে লেফটেন্যান্ট গর্ভনর অনিল বৈজল ও কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে চলতি মাসের ১১ জুন থেকে লেফটেন্যান্ট গর্ভনরের অফিসে ধর্না প্রদর্শন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন সহ অন্যান্যরা|
সোমবার কেজরিওয়ালের ধরনাকে কেন্দ্র করে হাইকোর্টে মারাত্মক সমালোচনার মুখে পড়েন কেজরিওয়াল৷ হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, লেফটেন্যান্ট গর্ভনরের বাংলোর বাইরে ধরনা বেআইনি৷ ধরনা তুলে নিতে হবে কেজরিওয়ালকে৷
হাইকোর্টের কড়া বার্তার পরই অনেকটা ব্যাক ফুটে চলে যান কেজরিওয়াল ৷ এদিকে কেজরির ধরনাকে মঙ্গলবার চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা ধরনায় বসেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক৷ মুখ্যমন্ত্রীর দফতরের সামনে চলে এই ধরনা ৷ মুখ্যমন্ত্রীর কাজে ফেরার দাবিতে ধরনায় বসেন বিধায়করা ৷ কেজরিওয়াল ধরনা তুলে নেওয়ার পর বিজেপি বিধায়করাও কেজরির পথে হাঁটেন৷ সব মিলিয়ে নাটক ও পাল্টা নাটকের সাক্ষী থাকে দিল্লি৷
তবে, ধরনা তুলে ফের একবার আমলাদের কাজে ফেরার আহ্বান জানান কেজরি৷ তিনি বলেন, ‘আমলারা যথেষ্ট ভালো কাজ করেন৷ ৯৯ শতাংশ আমলাই সততার সঙ্গে কাজ করেন৷ সরকারের পাশে থাকেন৷ সবকিছু ভুলেই এগিয়ে চলা উচিত৷ আমি আশাবাদী আমলারা সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, উন্নত দিল্লি গড়ে তুলবেন’৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top