News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি
Image

জম্মু ও কাশ্মীরে সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরে পিডিপি-বিজেপি জোট সরকার থেকে সরে এল বিজেপি | মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিজেপির মুখপাত্র রামমাধব | বিজেপির এই সিদ্ধান্তের ফলে রাজ্যে রাষ্ট্রপ্রতি শাসন জারির সম্ভাবনা |
জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিজেপির মুখপাত্র রামমাধব | তিনি বলেন, কাশ্মীরের পিডিপি সরকারের সাথে চলতে অক্ষম হয়ে পড়েছে বিজেপি | সেখানকার নাগরিকদের জীবনের অধিকার ও স্বাধীন সহ মৌলিক অধিকার বিপদের মধ্যে রয়েছে | একারনেই সরকারের মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগে জোটের অবসান ঘটিয়ে জম্মু ও কাশ্মীর সরকার থেকে বেরিয়ে আসতে বাধ্য হল বিজেপি ।
উল্লেখ্য, ১০১৪ বিধানসভা নির্বাচনে ৮৯ সদস্যের বিধানসভায় ২৮টি আসন নিয়ে রাজ্যে সবচেয়ে শীর্ষে ছিল পিডিপি | ২৫ জন বিধায়ক নিয়ে রাজ্যে পিডিপিকে সমর্থন করেছিল বিজেপি | এই জোটের ফলে সরকার গড়তে প্রয়োজনীয় ৪৫ আসনের ম্যাজিক ফিগার পার করে জম্মু ও কাশ্মীরে সরকার গড়ে মেহবুবা মুফতি | কিন্তু রাজ্যে জোট সরকার বজায় রাখতে গিয়ে সেখানকার নাগরিকদের জীবনের অধিকার ও স্বাধীন সহ মৌলিক অধিকার বিপদের মধ্যে পরছে বলে দাবি করে সকার থেকে বেড়িয়ে এল বিজেপি | ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীরা মুখ্যমন্ত্রীকে তাঁদের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী |
এর আগে আজ দলের সব মন্ত্রীকে আচমকা দিল্লিতে বৈঠকে দেকে পাঠিয়েছিলেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। আজই রাজধানীতে হাজির হতে বলা হয়েছে তাঁদের সবাইকে। এরপরই দলের তরফ থেকে জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করেন বিজেপির মুখপাত্র রামমাধব | ফলে রাজ্যে পতনের মুখে সরকার। বিজেপির এই সিদ্ধান্তের ফলে রাজ্যে রাষ্ট্রপ্রতি শাসন জারির সম্ভাবনা | তাহলে কি অকাল ভোটের মুখে উপত্যকা, প্রশ্ন রাজনৈতিক মহলে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top