News Flash

  • Home
  • Uncategorized
  • সারদা কাণ্ড : চিদম্বরম পত্নীকে পুনরায় তলব ইডি-র
Image

সারদা কাণ্ড : চিদম্বরম পত্নীকে পুনরায় তলব ইডি-র

কলকাতা, ১৮ জুন (হি.স.): সারদা কেলেঙ্কারি কাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের পত্নী নলিনী চিদম্বরমকে পুনরায় হাজিরার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আগামী ২০ জুন, বুধবার চিদম্বরম পত্নীকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে| ওই দিন নলিনী চিদম্বরম যদি হাজিরা না দেন, তবে তাঁর বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হতে পারে, ইডি সূত্রে এমনটাই খবর| প্রসঙ্গত, এর আগে অন্তত তিনবার চিদম্বরম পত্নীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| কিন্তু, প্রতিবারই ইডি-র তলব এড়িয়ে যান নলিনী| এই নিয়ে চতুর্থবার তলব করা হল চিদম্বরম পত্নী নলিনীকে|
সারদা কেলেঙ্কারিকাণ্ডে চিদম্বরমের স্ত্রীর নাম প্রথম উঠে আসে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের একটি চিঠিতে| সুদীপ্ত সেন-এর চিঠিতে স্পষ্টতই জানানো হয়েছিল যে, সারদা অ্যাকাউন্ট থেকে নলিনীকেও টাকা দেওয়া হয়| অভিযোগ, সারদা একটি টিভি চ্যানেল কেনার সময় ১ কোটি টাকার বিনিময়ে মধ্যস্থতা করে নলিনী| তাঁর অ্যাকাউন্টে লেনদেনেও কিছু গলদ নজরে এসেছিল ইডি-র|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top