News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ

এক মাতাল আর এক মাতালকে বলে- দোস্ত, আমরা মদ খাইয়া মাতলামি করলে পুলিশ আমাগোরে ক্যান ধইরা নে৷

অন্য মাতাল বন্ধু বলে- কিতা যে কস? মদ খাইয়া মাতলামি কইল্যে আমাগোরে ধরবো না পুলিশ?

প্রথম মাতাল ঃ তাইলে গাঁজা যারা খায় তাগোরে ক্যান পুলিশ ধরে না৷ হেরাওতো গাঁজা খোর৷ আমরা যেমন মদখোর৷

দ্বিতীয় মাতাল ঃ হ, বন্ধু৷ ঠিকইতো কইছস৷ এক যাত্রায় দুই ফল ক্যান অইবো? আমরা মদখোর৷ আর হেরা অইলো গাঁজা খোর৷

প্রথম মাতাল ঃ বিচারডা কিন্তু ঠিক আইতাছে না৷

দ্বিতীয় মাতাল ঃ নারে দোস্ত, ঠিক অইতাছে৷ তাগোরে ধরতাছে না ঠিকই৷ কিন্তু, তাগোরে টাইট দেওনের লাইগ্যা সরকার গাঁজা বিরোধী অভিযানে নামছে৷ দেহিস, গাঁজা আর হেরা পাইবো না৷

প্রথম মাতাল ঃ দোস্ত, তুই কি কইতে চাস, গাঁজা চাষ বন্ধ অইয়া যাইবো গা? পয়ত্রিশ বছর ধইর্যা যারা গাঁজা চাষ কইরা আইছে তারা হাত গুটাইয়া বইয়া থাকবো? বোঝা গেল প্রথম মাতাল তালে ঠিক৷ মাতাল হলেও গাঁজা বিরোধী অভিযান নিয়ে সে দারুণভাবে সন্দিহান৷

বিজেপি জোট সরকার রাজ্য জুড়ে গাঁজা বিরোধী অভিযান জোরদার করেছে৷ বিজেপি জোট সরকার বুঝতে পারছে যে, বাম আমলে রাজ্য জুড়ে গাঁজার চাষ ব্যাপকভাবে বেড়ে যায়৷ এ চাষ অবৈধ জেনেও অধিক মুনাফার লোভে এক শ্রেণির লোক গাঁজা চাষে মেতে উঠে৷ তারা যে, সিপিএমের পা চাটা ক্যাডার তা বলার অপেক্ষা রাখে না৷ একটা বিশাল নেটওয়ার্কের মাধ্যমে এ গাঁজা চাষ ও ব্যবসা চলে৷ এমন অবৈধ নেশা কারবারীদের সাথে জড়িত রাজ্যের অনেক রাঘাব বোয়াল৷ এমন কি আরক্ষা দপ্তরের একাংশ কর্মী৷ তৎকালীন বাম সরকার ও যেন গাঁজা চাষে প্রচ্ছন্ন মদত দিয়েছে৷ ফলশ্রুতিতে গাঁজা চাষ লাগামহীন ভাবে বেড়ে গেল৷ অনেকে লাল ঝান্ডা হাতে নিয়ে গাঁজা চাষে মেতে উঠে৷ বাম আমলে অলিখিতভাবে যেন গাঁজা চাষ বৈধতা পেয়ে যায়৷ সেই সময়ে, পুলিশকে গাঁজা গাছ ধবংস করতে দেখা গেছে৷ পুলিশ বাহবা নিয়েছে৷ কিন্তু, আড়ালে চলেছে অন্য নাটক৷ একটা গাঁজা গাছ তিন বছর গাঁজা ফুল উৎপাদন করতে পারে৷ তিন বছর পর ওই গাছ অর্থহীন হয়ে পড়ে৷ তখন ওই গাছ কেটে ফেলতে হয়৷ বাম আমলে সেই কাটার কাজটি নাকি করতে দলদাসে পরিণত হওয়া পুলিশ ভাইয়েরা৷ পুলিশের সাথে নাকি গাঁজা চাষিদের ছিল এমনই দফারফা৷ বাম আমলে গাঁজা বিরোধী অভিযান ছিল এমনই নাটুকে ঘটনা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top