News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রাপুরে যান সন্ত্রাসে নিহত দুই, আহত বারো
Image

যাত্রাপুরে যান সন্ত্রাসে নিহত দুই, আহত বারো

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন৷৷ যান দুর্ঘটনায় কাঁঠালিয়া বিলোনিয়া তিন ডেপা ১০ কিলোমিটার রোর্ডে  টিআর০৭এ-১৫৬৮ নাম্বারের বলোরো পিকআপ গাড়ি উল্টে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে ১২ জন৷ ঘটনা রবিবার দুপুরে যাত্রাপুর থানার অধীন কাঁঠালিয়া বিলোনিয়া রোডে৷ নিহত হয়েছে বলেরো গাড়ির চালক অর্থাৎ তার ছোট ভাই আসান উল্লা (১৪)৷ বাড়ি মৌনামা এলাকায়৷ আর অন্যজন ইকবাল হুসেন (২০)৷ বাড়ি মগ্ বাড়ী (কুলুবাড়ী)৷ গুরুতর আহত হয়েছেন কাদিন মিঞা (২০), বিল্লাল হুসেন (১৮), সুমন মিঞা (২৩) জয়েল হুসেন (১৮) জাকির হুসেন (২৫), জাহির হুসেন (১৩), রোভেল হুসেন৷ প্রসঙ্গত, কাঁঠালিয়া বিলোনিয়া রাস্তার এক পথচারীকে ধাক্কা মেরে বলেরো গাড়িটি তীব্র বেগে পালিয়ে যাওয়ার পথে উল্টে যায়৷ কিন্তু গাড়িতে থাকা সকলেই পিকনিকে যাওয়ার পথেই ঘটে এ দুর্ঘটনা৷ গাড়িটি যখন উল্টে যায় ততক্ষনে চালক পালিয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে নীদয়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসে আহতদের মেলাঘর হাসপাতালে নিয়ে আসে৷ ঘটনাস্থলে প্রান হারান গাড়ীর চালকের ছোট ভাই আসান উল্লা (১৩) এবং মেলাঘর হাসপাতালে প্রাণ হারান ইকবাল হুসেন৷ ঐদিন বলেরো গাড়িতে থাকা সকলেই ছিলো মৌনামার কুলুবাড়ি এলাকার৷ সোনামুড়া থানার অধীনস্থ ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার ওসি সমীর রায় ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তের পর জানায় গাড়িটি তীব্র বেগে ছুটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই তরতাজা দুজন যুবকের প্রান ছিনিয়ে নেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top