News Flash

  • Home
  • Uncategorized
  • মানিকের প্রশংসায় পঞ্চমুখ সুদীপ
Image

মানিকের প্রশংসায় পঞ্চমুখ সুদীপ

সায়ন্তক চৌধুরী

একেই বলে গণতান্ত্রিক পরিবেশ৷ এই পরিবেশে যোগ্য ব্যক্তিদের সম্মান দেয়া হয়৷ নতুন বিজেপি সরকার যেন সেই পথে হাঁটছে৷ গণতন্ত্রে শিষ্টাচার বলে একটা ব্যাপার স্যাপার রয়েছে৷ সেই শিষ্টাচার প্রদর্শন করে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেন দৃষ্টান্ত স্থাপন করলেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পা স্পর্শ করে প্রণাম করে রাজ্যবাসীর কাছে এক নতুন বার্তা ছড়িয়ে দিলেন৷ তিনি বুঝিয়ে দিলেন যে, বিজেপি জোট সরকার রেষারেষির রাজনীতিতে বিশ্বাসী নয়৷ সেই সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বিজেপি জোট সরকারের বিধায়ক ও মন্ত্রীদের স্পষ্ট জানিয়ে দিলেন যে, বিধানসভার অধিবেশনে যেন বিরোধী দলের বিধায়কদের যেন ব্যক্তিগত ভাবে আক্রমণ করা না হয়৷ গণতান্ত্রিক পরিবেশে এ দুটি বিষয় কিন্তু অত্যন্ত জরুরী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই শিষ্টাচারের পথে হাঁটছেন৷ যোগ্য ব্যক্তিকে তিনি যোগ্য সম্মান দিচ্ছেন৷ সেই ব্যক্তি বিরোধী দলের হলেও সম্মান প্রদর্শনে তিনি কার্পণ্য করেন না৷

শুধু মুখ্যমন্ত্রী নন৷ রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী ও বিধায়করা যে এমন শিষ্টাচার প্রদর্শনে পিছিয়ে নেই তাই বোঝা গেল টিএসবিটিসির উদ্বোধনী অনুষ্ঠানে৷ ১৪ জুন বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে বিশ্ব রক্তাদাতা দিবস পালন করে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তথা টিএসবিটিসি৷ বিশ্ব রক্তদাতা দিবসের উদ্বোধক ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ উদ্বোধনী ভাষণে তিনি একটি চমৎকার কথা বলেছেন৷ এবং তার এ বক্তব্যে ফুটে উঠেছে পূর্বসূরীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা৷ তিনি তার ভাষণে উল্লেখ করলেন যে, রাজ্য জুড়ে রক্তদান শিবির উৎসবে পরিণত হয়েছে৷ কিন্তু, এক সময়ে রাজ্যে রাক্তদাতা খঁুজে পাওয়া যেত না৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে রক্তদান শিবিরকে উৎসবে পরিণত করেছে৷ এক ফোঁটা রক্ত যে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে তা বাম সরকারের আমলে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে৷ এর জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রশংসা করতে হয়৷ তার ঐকান্তিক চেষ্টায় রাজ্যের বিভিন্ন ক্লাব ধীরে ধীরে রক্তদান শিবিরের অয়োজন করে৷ রক্তদান করলে শরীরের যে কোনও ক্ষতি হয় না রাজ্যবাসী তা বুঝতে পারে৷ ইদানিং মহিলারাও রক্তদানে এগিয়ে আসছে৷ রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে৷ এ উৎসবকে আরও বেগবান করতে হবে৷

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপবাবু প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বুঝিয়ে দিলেন যে, সিপিএম তথা বামের মত তারা ‘আমরা আর ওরা’-র রাজনীতিতে বিশ্বাসী নয়৷ প্রধানমন্ত্রী মোদির সব কা সাথ সব কা বিকাশের পথে হাঁটছে রাজ্যের বিজেপি জোট সরকার৷ সেই সাথে তিনিও বুঝিয়ে দিলেন যে, বিজেপি শিষ্টাচারের রাজনীতি করে৷ কাদা ছোঁড়াছুড়ি করে না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top