News Flash

Image

তাপপ্রবাহ আরও ৪৮ ঘন্টা

কলকাতা, ১৮ জুন (হি.স.) : ভ্যাবসা গরম থেকে রেহাই নেই কলকাতার । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও ৪৮ ঘণ্টা চলবে তাপপ্রবাহ । পারদ ৪১ ডিগ্রী ছুঁইছুঁই । গরমের ছুটি কাটিয়ে অসহ্য গরমের মুখে পড়ে নাজেহাল খুদেরাও । গরম হাওয়ায় তেতে পুড়ে খাক সোমবারের কলকাতা । তবে এরইমধ্যে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর । বুধবার বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে কলকাতায় ।
আবহাওয়াবিদরা জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকেই পথহারা মৌসুমি হাওয়া । এই সুযোগে ঢুকে পড়েছে গরম পশ্চিমা হাওয়া । তাতেই দিন দুয়েকের তাপপ্রবাহ । জ্বলে, পুড়ে যাওয়ার অনুভূতি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত গড়ে উঠেছে । বিহারে গড়ে উঠেছে একটি পশ্চিমা ঝঞ্ঝা । সেটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ হয়ে ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে । এর প্রভাবে উত্তরে বৃষ্টি ঝরবে । গত বারোই জুন থেকে মৌসুমি বায়ু দরজায় কড়া নাড়ছে । কিন্তু, সেই দরজা যেন কিছুতেই খুলতে চাইছে না । মৌসুমি বায়ু থমকে কলকাতা সংলগ্ন বঙ্গোপসাগরে । এখনই কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই । নিম্নচাপের অভিমুখ বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গে । তার ফলে রাজ্যে মৌসুমি বায়ু খাতায় কলমে এলেও রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে না । দুর্বল হয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । তাই এরাজ্যেও বইছে পশ্চিমের রাজ্যগুলির মতো তাপপ্রবাহ । রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় না হওয়ায় ঢুকছে শুকনো, গরম হাওয়া, যা ‘লু’ নামেই পরিচিত । এর ফলে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে চলছে তাপপ্রবাহ ৷
মঙ্গলবারও কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । রাজ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । সোমবার অবশ্য কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রী বেশি । সর্বনিম্ন,৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৫ শতাংশ । সর্বনিম্ন,৪৭ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১ দশমিক ৫ মিলিমিটার ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top