News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর ও কদমতলায় পাঁচ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই কারবারি গ্রেপ্তার
Image

ধর্মনগর ও কদমতলায় পাঁচ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুন৷৷ ধর্মনগর থানার পুলিশের অভিযানে আটক দুই কুখ্যাত নেশা কারবারি আইনুল হক এবং সঞ্জীব সেন৷ তাদের

ব্রাউন সুগার সহ ধৃত দুই কারবারি৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় ৫ লক্ষ টাকার নেশা সামগ্রী৷ ঘটনার বিবরণে জানা গেছে শনিবার দুপুর ২টা নাগাদ ধর্মনগর পূর্ব বাজার এলাকা থেকে কুখ্যাত নেশা কারবারি আইনুল হককে আটক করে ধর্মনগর থানার পুলিশ৷ তার কাছ থেকে ৩১টি কন্টেনার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ৷  সাথে আইনুল হকের টিআর০৫বি-৪৬৫১ নম্বরের বাইক আটক করে থানায় নিয়ে আসে পুলিশ৷ পুলিশ জানায় তাদের কাছে বহুদিন ধরে গোপন সূত্রে খবর ছিল আইনুল হোক নেশা সামগ্রী বিক্রি করছে৷ পুলিশও জাল পেতে বসেছিল৷ শেষমেষ আজ পুলিশ আইনুল হকের পিছু ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে৷ তারপর ধর্মনগর থানায় আইনুলকে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আইনুল চুনপুটি মাত্র৷ তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সে কদমতলা সঞ্জীব সেনের কাছ থেকে এই বেআইনি নেশা সামগ্রী ক্রয় করে আনে এবং ধর্মনগরে বিক্রি করে৷ তারপর শনিবার বিকাল ৪টা নাগাদ ধর্মনগর থানা এবং কদমতলা থানার যৌথ উদ্যোগে কদমতলাস্থিত সঞ্জীব সেনের বাড়ীতে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম ব্রাউন সুগার সহ সঞ্জীব সেনকে হাত নাতে আটক করে পুলিশ৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও দিপঙ্কর পাল, ধর্মনগর থানার ওসি বেনুমাধব দে৷ ওসি বেনু মাদব দে বলেন, এই প্রথম বারের মতো ধর্মনগর থানা নেশা দ্রব্য আটকে এত বড় সাফল্য অর্জন করতে পেরেছে৷ তিনি আরও জানান, নেশার বিরুদ্ধে আগামীদিনে অভিযান আরও জোরদার করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top