News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালের নালা থেকে উদ্ধার নবজাতক শিশু, অন্ধকারে পুলিশ
Image

আইজিএম হাসপাতালের নালা থেকে উদ্ধার নবজাতক শিশু, অন্ধকারে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ রাজধানীর আইজিএম হাসপাতাল সংলগ্ণ নালা থেকে নবজাত শিশুর নিথর দেহ উদ্ধারের ঘটনার এখনও কিনারা করতে পারেনি পশ্চিম থানার পুলিশ৷ যদিও ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেছে এবং এ নিয়ে আগরতলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, শুক্রবার আইজিএম হাসপাতালের নবনির্মিত বিল্ডিং-এর কাজে যাচ্ছিলেন এক শ্রমিক৷ তখন তিনি দেখতে নির্মীয়মান বিল্ডিং-এর পাশে ড্রেনে জামা কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা পড়ে রয়েছে৷ তখন লাঠি দিয়ে কাপড়টি সরাতেই নজরে আসে এক নবজাত শিশুর দেহ৷ সঙ্গে-সঙ্গে তিনি হাসপাতালে খবর দেন৷ খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ৷ ড্রেন থেকে উদ্ধার হয় নবজাত শিশুর নিথর দেহ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠিয়ে দেয়৷ এদিকে পুলিশ খোঁজ নিয়ে দেখছে বিগত দুদিনে হাসপাতালে কতজন শিশুর জন্ম হয়েছে৷ পুলিশ শনিবার জানিয়েছে, উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক ৪-৫ দিন হবে৷ তবে এখনও ঘটনার তদন্ত চলছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top