News Flash

  • Home
  • Uncategorized
  • মৈনপুরীতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ১৭ জন যাত্রীর
Image

মৈনপুরীতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ১৭ জন যাত্রীর

মৈনপুরী (উত্তর প্রদেশ), ১৩ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা| উত্তর প্রদেশের মৈনপুরীতে অকালেই প্রাণ হারালেন অন্তত ১৭ জন বাস যাত্রী| ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| বুধবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে মৈনপুরী জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, মৈনপুরী-এটাওয়াহ রোডের উপর তীরথপুর গ্রামের সন্নিকটে|

মৈনপুরী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওম প্রকাশ সিং জানিয়েছেন, বুধবার ভোরে রাজস্থানের জয়পুর থেকে ফারুখাবাদ অভিমুখে আসছিল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ‘অভিশপ্ত’ বাসটিতে চালক ও খালাসি সহ অন্তত ৬০ জন যাত্রী ছিলেন| যাত্রীদের অধিকাংশই ইটভাটার শ্রমিক| রাজস্থানের রাজধানী জয়পুর থেকে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরছিলেন|

ঘড়ির কাঁটায় ভোর তখন ৫.৩০ মিনিট হবে, মৈনপুরী-এটাওয়াহ রোডের উপর তীরথপুর গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে বেলাগাম গতিতে চলা ওই বাসটি| এরপর মুহুর্তের মধ্যে বাসটি উল্টে যায়| সর্বপ্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশও| এএসপি ওম প্রকাশ সিং জানিয়েছেন, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে| কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন| দুর্ঘটনার জেরে পা কাটা গিয়েছে বাসের চালকের| বর্তমানে তিনি সৈফইটাউনের একটি হাসপাতালে চিকিত্সাধীন| বাকি ১৯ জনকে সৈফই এবং মৈনপুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে|

বাস দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনের পাশাপাশি আহতদের যাতে যথাযথ চিকিত্সা হয় সে জন্য কর্তব্যরত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউপি-৭৬ নম্বর প্লেটের ওই বাসটির ছাদে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাঁরাই প্রাণে গিয়েছেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top