News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের রাঙামাটিতে পাহাড় ধস, মৃত্যু ১১ জনের
Image

বাংলাদেশের রাঙামাটিতে পাহাড় ধস, মৃত্যু ১১ জনের

ঢাকা, ১২ জুন (হি.স.): বাংলাদেশের রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসের কবলে পড়ে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সদস্য সহ অন্তত ১১ জন| সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নানিয়ারচর উপজেলার পৃথক পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|
এনডিসি তাপস শীল জানিয়েছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নানিয়ারচর উপজেলার শিকলপাড়া, বড়পুল এবং হাতিমারা গ্রামে পৃথক পৃথক সময়ে পাহাড় ধসের ঘটনা ঘটে| নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| পাহাড় ধসের কারণে আপাতত বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ| প্রাথমিকভাবে পাহাড় ধসের জন্য অতিরিক্ত বৃষ্টিপাতকেই দায়ি করা হচ্ছে| এখানেই শেষ নয়, পাহাড় ধসের ফলে রাঙামাটি-খাগড়াছড়ি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top