News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় জঙ্গি হামলা, মৃত্যু দু’জন পুলিশ কর্মীর
Image

পুলওয়ামায় জঙ্গি হামলা, মৃত্যু দু’জন পুলিশ কর্মীর

শ্রীনগর, ১২ জুন (হি.স.): পবিত্র রমজান মাসে আবারও জঙ্গি হামলা| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় অকালেই প্রাণ হারালেন দু’জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর জখম হয়েছেন একজন পুলিশ কর্মী| মঙ্গলবার ভোরে পুলওয়ামা জেলা আদালত প্রাঙ্গণে পুলিশ গার্ড পোস্ট করে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালানো শুরু করে একদল সন্ত্রাসবাদী| আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর জখম হয়েছেন একজন পুলিশ কর্মী| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা| পুলিশ কর্মীরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়|
এসএসপি পুলওয়ামা মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন, জঙ্গি হামলায় শহিদ দু’জন পুলিশ কর্মীর নাম হল, যথাক্রমে সিলেকশন গ্রেড কনস্টেবল গুলাম রসুল লোনে এবং গুলাম হাসান| জঙ্গি হামলায় জখম হয়েছেন মনজুর আহমেদ নামে একজন পুলিশ কর্মী, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top