News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী দেওয়া সম্ভব নয় সবাইকে, স্বাবলম্বী করাই রাজ্য সরকারের উদ্দেশ্য ঃ রতন নাথ
Image

চাকুরী দেওয়া সম্ভব নয় সবাইকে, স্বাবলম্বী করাই রাজ্য সরকারের উদ্দেশ্য ঃ রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১১ জুন৷৷ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি আবারও স্পষ্ট করলেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ মোদি সরকারের চার বছরের

সোমবার বিজেপি কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ছবি নিজস্ব৷

সাফল্যের বর্ণনা দিতে গিয়ে তাঁর দাবি, সকলকে স্বাবলম্বী করে তোলাই রাজ্য সরকারের উদ্দেশ্য৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সহায়তায় তা সম্ভব বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, কর্মসংস্থানের একমাত্র মাধ্যম সরকারি চাকুরি হতে পারে না৷ বিজেপির প্রাক্ নির্বাচনী প্রতিশ্রুতির ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ তাঁর মতে, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মুদ্রা লোনের মাধ্যমে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে মোদি সরকার৷ এ রাজ্যেও এই প্রকল্প গুলির মাধ্যমে সকলকে স্বাবলম্বী করে তোলা হবে৷

সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং আইনমন্ত্রী রতন লাল নাথ মোদি সরকারের চার বছরের সাফল্যকে ঘিরে বিভিন্ন কর্মসূচির বিস্তৃত বর্ণনা দেন৷ দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা জানিয়েছেন, মোদি সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছিল৷ এ বিষয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্য সরকার নিজস্ব বলে জনগণের কাছে তুলে ধরত৷ তিনি জানান, স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত ২৬২ টি সাফাই অভিযান এই সময়ের মধ্যে সংঘঠিত করা হয়েছে৷ এছাড়া ৬২২০ টি বুদ্ধিজীবী সম্মেলন করা হয়েছে৷ ১৬৬৫টি গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুধু তাই নয়, এক হাজারের অধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে জনসংযোগ করা হয়েছে৷ তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী ২১৩৫০ জনের কাছ থেকে তাদের মতামত সংগ্রহ করা হয়েছে৷ সারা রাজ্যে ১৭৯২৯ জন বাইক র্যালিতে অংশ গ্রহণ করেছেন৷ পাশাপাশি ৩৪টি সুকল ও কলেজে অভিযান চালানো হয়েছে৷

আইনমন্ত্রী বলেন, কেন্দ্রের সহায়তায় রাজ্যে বেকারদের স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিগত দিনেও কেন্দ্রের সহায়তায় বহু মানুষ স্বাবলম্বী হয়েছেন৷ তাঁর কথায়, মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং মুদ্রা লোনের মাধ্যমে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটেছে৷ এর সুফল রাজ্যও পাচ্ছে৷ তিনি জানান, মুদ্রা লোনের মাধ্যমে রাজ্যে এখন পর্যন্ত ৪লক্ষ ৩০৮ জনকে ঋণ দেওয়া হয়েছে৷ ঋণের মোট অর্থ রাশি হল ১৪৯১ কোটি ৭৪ লক্ষ টাকা৷ আইন মন্ত্রী আরোও জানান, দেশে স্কীল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৫০ কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে৷ এ রাজ্যেও স্কীল ইন্ডিয়ার মাধ্যমে ১লক্ষ ৪০ হাজার ৬০৪ জন যুবককে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই প্রশিক্ষণের ফলে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত বলে দাবি করেন তিনি৷ কারণ, ইতিমধ্যে ১৩৫৬৫ জনের কর্ম সংস্থান হয়েছে৷ আইনমন্ত্রীর কথায়, সকলকে স্বাবলম্বী করে তোলাই রাজ্য সরকারের উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্য৷ কারণ সরকারি চাকুরি কর্মসংস্থানের একমাত্র মাধ্যম হতে পারে না৷ তিনি দাবি করেন, সকলকে সরকারি চাকুরি দেওয়া হবে নির্বাচনের আগে বিজেপি এমন প্রতিশ্রুতি দেয়নি৷ কিন্তু, সকলের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ তাঁর দাবি, বিজেপির প্রাক্ নির্বাচনী প্রতিশ্রুতি ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top