News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর ও কমলপুরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

উদয়পুর ও কমলপুরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ১১ জুন৷৷ সোমবার দুপুরে নিখোঁজ হওয়া কমলপুর থানাধীন মহাবীর চা বাগান এলাকায় ৩২ বছর বয়সি রাজকুমার গারার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ তবে মৃত্যুর ঘটনাকে ঘিরে সন্দেহ দানা বাঁধছে এলাকায়৷ কমলপুর থানাধীন মহাবীর চা বাগান এলাকায় রাজকুমার গারা নামের এক ব্যক্তি পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান৷ ঘটনাটি ঘটেছিল শনিবার৷ জানা গেছে, রাজকুমার প্রতিবেশীর অন্তোষ্টি করতে কমলপুর থানাধীন মহাবীর চা বাগান এলাকার শ্মশানে গিয়েছিলেন৷ সেখানে অন্ত্যোষ্টিক্রিয়া শেষ করে পুকুরের জলে স্নান করতে গেলে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি৷

এরপর থেকে টাকা দুদিন শনিবার এবং রবিবার সেই পুকুরে খোঁজাখুঁজি চললেও রাজকুমারের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ স্বাভাবিকভাবে পুলিশও ধন্ধে পরে গিয়েছিল আদৌ রাজকুমার নিখোঁজ হয়েছেন কিনা৷ পুলিশের ধারণা, আদৌ রাজকুমার গারা পুকুরের জলে তলিয়েছেন কিনা-না অন্য কোনও ঘটনা এর পেছনে রয়েছে৷ কারণ পুলিশ জানিয়েছে, তাঁরা ড্রজার দিয়ে পুকুরের মাটি কেটেও তল্লাশি চালিয়েছেন৷ জলে নেমে তন্নতন্ন করে খোঁজা হয়৷ কিন্তু তাতেও কোনও সন্ধান মেলেনি রাজকুমারবাবুর৷ ফলে পুলিশ এক সময় নিশ্চিত হয়ে যায় জলে ডুবেননি এই যুবক৷ আবার এলাকাবাসীর ধারণা ছিল, রাজকুমারের মদ্যপানের অভ্যাস রয়েছে৷ হয়ত তিন অন্ত্যোষ্টিক্রিয়ার পর মদ্যপান করে কোথাও চলে গেছেন৷ যদিও পুলিশ নিখোঁজ রাজকুমার গারার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছিল৷ সোমবারও এই তল্লাশি জারি ছিল৷ শেষ পর্যন্ত সোমবার দুপুরে এই পুকুরেই তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়৷ খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে রাজকুমারের মৃতদেহ উদ্ধার করে৷ রাজকুমারের মৃতদেহের সংবাদ পাওয়া মাত্রই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে৷ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ৷

এদিকে, গোমতী জেলার আর কে পুর থানার অধীন উদয়পুরের রাজনগর বড়টিলা এলাকায় সঞ্জিত ভৌমিক (৩৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের বাড়ি ঐ এলাকাতেই৷ রাম সাহার ভাট্টার সামনে একটি ছড়ার উপর কালভার্টের নীচে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সোমবার সাতসকালে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপান করার ফলে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘটনাস্থল তথা কালভার্টের উপর কিছু মুড়ি পাওয়া যায়৷ আশঙ্কা করা হচ্ছে প্রচন্ড পরিমানে মদ্যপান করায় ঐ ব্যক্তি কালভার্ট থেকে নীচে ছড়ায় পড়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়েছে৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির মদ্যপানের অভ্যাস ছিল৷ পেশায় তিনি রিক্সা চালক৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামনা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top