News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জে ভেজাল খাদ্য সামগ্রীর রমরমা, রহস্যজনক ভূমিকা সংশ্লিষ্ট দফতরের, অভিযোগ
Image

করিমগঞ্জে ভেজাল খাদ্য সামগ্রীর রমরমা, রহস্যজনক ভূমিকা সংশ্লিষ্ট দফতরের, অভিযোগ

করিমগঞ্জ (অসম), ১২ জুন (হি.স.) : দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী এলাকায় দেদার বাজারজাত হচ্ছে ভেজাল খাদ্য সামগ্রী। ভেজাল মশলার পাশাপাশি ঠাণ্ডা পানীয়, নিম্নমানের মিষ্টি, ভেষজ তেলও বিক্রি হচ্ছে করিমগঞ্জে। ভেজাল খাদ্য সামগ্রী তদারকি বা দেখভালের দায়িত্ব যার ওপর সেই খাদ্য দফতরের সংশ্লিষ্ট ইনস্পেক্টর বা কর্তৃপক্ষের বিরুদ্ধেও ওঠেছে নানা অভিযোগ।

করিমগঞ্জ শহরের মসজিদপট্টি এলাকায় খোলাবাজারে যে সব রঙবেরঙের খাদ্যোনুপযোগী মশলা বিক্রি হচ্ছে, সেগুলি মূলত আসে মদনমোহন রোড, পূর্ববাজার, দাসপট্টি এলাকার বিভিন্ন কারখানা থেকে। শুধু রান্নার ভেজাল মশলাই নয়, করিমগঞ্জ জেলায় চলছে ঠাণ্ডা পানীয়, নিম্নমানের মিষ্টির রমরমা। জানা গেছে, এ ধরনের প্রত্যেকটি সামগ্রীতে খাদ্য দফতরের অনুমোদন থাকা আবশ্যক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে অবৈধভাবে আমদানিকৃত ভেষজ তেলে কোনও সরকারি অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই দেদার বাজারজাত হচ্ছে বাংলাদেশি তেল।
স্থানীয় কতিপয়ের অভিযোগ পেয়ে গত বছর শহরের উপকণ্ঠ কানিশাইল এলাকায় অবৈধ ঠাণ্ডা পানীয় কারখানায় অভিযান চালিয়ে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছিল করিমগঞ্জ সদর থানার পুলিশ। কিন্তু কিছু দিন পরই রহস্যজনকভাবে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ভেজাল পানীয়ের রমরমা। অভিযোগকারীদের বক্তব্য, বাংলাদেশের প্রাণ কোম্পানির নকল করে এখানে ঠাণ্ডা পানীয় সামগ্রী তৈরি করে সেগুলি বাজারজাত করা হয়। স্বাস্থ্য দফতরের কোনও নীতি-নির্দেশিকা এইসব ভেজালকারীরা মানে না।

অন্যদিকে, দাসপট্টি এলাকার জনৈক ব্যবসায়ী বাংলাদেশ থেকে ভেষজ তেল এনে খাদ্য দফতরের কোনও অনুমোদন ছাড়া দেদার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এ সব অবৈধ কার্যকলাপ রোধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে করিমগঞ্জ খাদ্য পরিদর্শক প্রদীপ্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। জনস্বার্থে এ ব্যাপারে জেলার সাধারণ প্রশাসনের শীর্ষ কর্তাদের ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন অনেকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top