News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তির লক্ষ্যে কাজ করব, সিঙ্গাপুরে ঐতিহাসিক বার্তা ট্রাম্প-কিমের
Image

শান্তির লক্ষ্যে কাজ করব, সিঙ্গাপুরে ঐতিহাসিক বার্তা ট্রাম্প-কিমের

সিঙ্গাপুর, ১২ জুন (হি.স.): দীর্ঘদিন ধরেই চলছিল হুমকি-পাল্টা হুমকি| অবশেষে যাবতীয় জল্পনা, প্রতীক্ষার অবসান| সিঙ্গাপুরে মুখোমুখি বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উন| প্রায় ঘন্টাখানেকের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ‘বৈঠক খুবই ফলপ্রসু হয়েছে|’ পাশাপাশি উত্তর কোরিয়ার শাসক কিম জং উন জানিয়েছেন, ‘আমরা শান্তির লক্ষ্যে কাজ করব|’ সিঙ্গাপুরের স্থানীয় সময় অনুযায়ী সময় তখন সকাল ন’টা (মঙ্গলবার )| কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দক্ষিণের রিসর্ট দ্বীপ সেন্টোসার ক্যাপিলা হোটেলে| আর কড়া নিরাপত্তা হবে নাই বা কেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক বলে কথা| প্রথমে প্রায় ৪৮ মিনিট একান্তে বৈঠক করেন ট্রাম্প ও কিম| ৪৮ মিনিট একান্ত বৈঠকের পর শুরু হয় দুই রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় পর্যায়ের বৈঠক| ওই বৈঠক ট্রাম্প-কিম, তাঁদের দোভাষীরা এবং দু’দেশের শীর্ষ প্রশাসনিক কর্তারাও যোগ দেন| উপস্থিত ছিলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন| ঐতিহাসিক বৈঠকের প্রাক্কালে করমর্দন করে সৌজন্যের বাতাবরণ তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উন|
প্রায় ৪৮ মিনিট একান্তে বৈঠক করেন ট্রাম্প ও কিম| বৈঠক শেষে ব্যালকনি দিয়ে পাশাপাশি হাঁটেন তাঁরা| এক কথায় ঐতিহাসিক বৈঠকের সাক্ষী থাকল সিঙ্গাপুর| একান্তে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘খুব ভালো| খুব খুব ভালো| ভালো সম্পর্ক হল| আমরা একসঙ্গে কাজ করে একটা বিরাট সমস্যা, বিরাট দ্বন্দের সমাধান করব|’ প্রথম ৪৮ মিনিট একান্তে বৈঠকের পর দুই রাষ্ট্রনেতাকে পাশাপাশি ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়| এরপর তাঁরা ঢোকেন আর একটি বৈঠকে, যেখানে অপেক্ষা করছিলেন দুই দেশের আধিকারিকরা| সেখানে কিম বলেন, ‘আমার মনে হয়, গোটা বিশ্বের মানুষের নজর ছিল এই বৈঠকের দিকে| অনেকে তো এই বৈঠককে রূপকথা বা সাইন্স-ফিকশন সিনেমার দৃশ্য বলেও মনে করছেন|’ উত্তর কোরিয়ার শাসক আরও জানান, ‘এই বৈঠক নিয়ে তৈরি হওয়া সবরকম জল্পনা ও সন্দেহের অবসান ঘটিয়ে এগিয়েছে আমরা| আর আমার বিশ্বাস শান্তির জন্য এটি ভালো পদক্ষেপ|’
দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে ‘কম্প্রিহেনসিভ’ ডকুমেন্ট সাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প ও কিম| ‘কম্প্রিহেনসিভ’ ডকুমেন্ট সাক্ষর করার পর যৌথ সাংবাদিক সম্মেলনে কিম জানিয়েছেন, ‘অতীতকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা, এবার বড় পরিবর্তন লক্ষ্য করবে বিশ্ব|’ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে তিনি কে হোয়াইট হাউসে আমন্ত্র জানাবেন? উত্তরে ট্রাম্প জানিয়েছেন, ‘অবশ্যই’| উচ্ছ্বসিত হয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘আমরা আবার দেখা করব এবং আমরা বহুবার দেখা করব|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top