News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পুনরায় খুন ব্লগার, দুষ্কৃতীরা এখনও অধরা
Image

বাংলাদেশে পুনরায় খুন ব্লগার, দুষ্কৃতীরা এখনও অধরা

ঢাকা, ১২ জুন (হি.স.): মাঝে কয়েক দিনের বিরতি| বাংলাদেশে পুনরায় খুন করা হল একজন ব্লগারকে| এবার কট্টরপন্থীদের হামলা শিকার হলেন মুক্তমনা শাহজাহান বাচ্চু। শাহজাহান বাচ্চুর প্রথম পরিচয় হল তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। একাধিক সংবাদপত্র ও ব্লগে লেখালেখি করতেন। পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন তিনি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-র মুন্সিগঞ্জ শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান। একইসঙ্গে ‘বিশাখা প্রকাশনী’ নামে তাঁর নিজস্ব একটি প্রকাশনী সংস্থাও ছিল। পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় তাঁর গ্রাম কাকালদিতে, নিজের বাড়ির কাছেই খুন হন শাহজাহান বাচ্চু|
সোমবার ইফতার শুরু হওয়ার প্রাক্কালে স্থানীয় এলাকার একটি দোকানে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহজাহান। সেই সময় মোটরবাইকে চেপে এসে তাঁর উপর হামলা চালায় পাঁচজন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দোকানের বাইরে প্রথমে একটি বোমা ফাটায় দুষ্কৃতীরা। তারপর দোকানের ভিতর থেকে শাহজাহান বাচ্চুকে বের করে আনে এবং গুলি করে খুন করে। পুলিশ আরও জানিয়েছে, খুনিরা সংখ্যায় মোট পাঁচজন ছিল। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় থাকা সমস্ত চেক পোস্টকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ| ব্লগারকে খুন করার ঘটনায় বাংলাদেশের পাশাপাশি ক্ষুব্ধ ভারতও| ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সিপিএইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top