News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ছ’জন পড়ুয়া সহ মৃত ৭
Image

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ছ’জন পড়ুয়া সহ মৃত ৭

কনৌজ, ১১ জুন (হি.স.): উত্তর প্রদেশের কনৌজ জেলায়, লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ছ’জন পড়ুয়া সহ মোট সাতজনের| মৃতদের মধ্যে রয়েছেন একজন শিক্ষকও| ভয়াবহ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| সোমবার ভোর চারটে নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কনৌজ জেলার তিরবা এলাকায়, লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর| দুর্ঘটনায় নিহতদের নাম হল, বিজয় কুমার (প্রভাদেবী বিদ্যালয়ের শিক্ষক), মহেশ কুমার, অভয়প্রতাপ সিং, মিথিলেশ কুমার, বিশাল কুমার, জিতেন্দ্র কুমার যাদব ও সতীশ| মৃতরা ছাত্ররা প্রত্যেকেই বেসিক ট্রেনিং সার্টিফিকেট (বিটিসি) পড়ুয়া ছিলেন|

উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সন্ত কবীরনগর জেলা থেকে বিটিসি কলেজের পড়ুয়াদের নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বার অভিমুখে যাচ্ছিল একটি বাস| কিন্তু, কনৌজ জেলার তিরবা এলাকায় আচমকাই বাসটির ডিজেল শেষ হয় যায়| এরপরই অন্য একটি বাস থেকে ডিজেল নেওয়ার সিদ্ধান্ত নেন ছাত্ররা| পড়ুয়াদের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদেরই অন্য একটি বাস থামিয়ে, সেই বাস থেকে ডিজেল নেওয়া হচ্ছিল| ভোট তখন চারটে হবে, আচমকাই একটি বেপরোয়া বাস পড়ুয়াদের চাপ দেয়| হাসপাতালে নিয়ে যাওয়ার সময় টুকুও পাওয়া যায়নি, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের| আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরে আরও একজনের মৃত্যু হয়| বাকি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্তারা জানতে পেরেছেন ঘাতক বাসটি লাল রঙের ছিল|

বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে সাতজনের অকাল মৃত্যুতে অত্যন্ত দুঃখিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন যোগী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top